ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প — বিনামূল্যে চিকিৎসাসেবা নিল দুই শতাধিক রোগী

****
Auf Eidok teilen
ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প — বিনামূল্যে চিকিৎসাসেবা নিল দুই শতাধিক রোগী
Foto: Archiv

অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন-এর উদ্যোগে চাঁদপুরের ফরিদগঞ্জে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৬। দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন বয়সের দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্যপরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। শনিবার (৩ জানুয়ারি) ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্যসেবাগ্রহীতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল। তিনি বলেন, “তরুণদের নেতৃত্বে পরিচালিত এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেবামুখী কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ও খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সভাপতি সফিকুর রহমান, খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জজকোর্টের আইনজীবী এমরান হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান গাজী এবং পাটোয়ারী সার্জিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন পাটোয়ারী। বক্তারা বলেন, একঝাঁক আদর্শবান তরুণের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করছে এবং এই ধারা অব্যাহত থাকলে সাধারণ মানুষ আরও কাছাকাছি স্বাস্থ্যসেবা পাবে।

দিনব্যাপী ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন—ডা. নাহিদ হাসান — মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, হরমোন, মা ও শিশু রোগ, বাত ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রেদওয়ানুর নবী চৌধুরী — মেডিসিন, হৃদরোগ, অ্যাজমা, হাঁপানি, ডায়াবেটিস ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. কানিজ দিলারা আজম — চর্ম, যৌন, অ্যালার্জি ও কসমেটিক রোগ বিশেষজ্ঞ

ক্যাম্পে আগত রোগীদের জন্য রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ মাপা, ওজন পরিমাপ, সাধারণ স্বাস্থ্যপরামর্শ এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি রোগীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ বলেন,

“২০১৯ সাল থেকে সুবিধাবঞ্চিত, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। প্রতিবছর নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”

ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচিতে আর্থিক সহযোগিতা প্রদান করে উন্নতমানের পাঞ্জাবির ব্র্যান্ড ‘ডেরি’ এবং সুনামধন্য সার্জিক্যাল প্রতিষ্ঠান ‘পাটোয়ারী সার্জিক্যাল’।

এ আয়োজনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দিনব্যাপী কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়— মানবতার কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে Bezirksnachrichten নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 73 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল Bezirksnachrichten ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন Bezirksnachrichten খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ Bezirksnachrichten কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 72 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার Bezirksnachrichten সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন Bezirksnachrichten সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 128 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ Bezirksnachrichten সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 Views