ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প — বিনামূল্যে চিকিৎসাসেবা নিল দুই শতাধিক রোগী

****
مشاركة على Eidok
ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প — বিনামূল্যে চিকিৎসাসেবা নিল দুই শতাধিক রোগী
الصورة: مجمّعة

অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন-এর উদ্যোগে চাঁদপুরের ফরিদগঞ্জে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৬। দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন বয়সের দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্যপরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। শনিবার (৩ জানুয়ারি) ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্যসেবাগ্রহীতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল। তিনি বলেন, “তরুণদের নেতৃত্বে পরিচালিত এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেবামুখী কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ও খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সভাপতি সফিকুর রহমান, খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জজকোর্টের আইনজীবী এমরান হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান গাজী এবং পাটোয়ারী সার্জিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন পাটোয়ারী। বক্তারা বলেন, একঝাঁক আদর্শবান তরুণের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করছে এবং এই ধারা অব্যাহত থাকলে সাধারণ মানুষ আরও কাছাকাছি স্বাস্থ্যসেবা পাবে।

দিনব্যাপী ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন—ডা. নাহিদ হাসান — মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, হরমোন, মা ও শিশু রোগ, বাত ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রেদওয়ানুর নবী চৌধুরী — মেডিসিন, হৃদরোগ, অ্যাজমা, হাঁপানি, ডায়াবেটিস ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. কানিজ দিলারা আজম — চর্ম, যৌন, অ্যালার্জি ও কসমেটিক রোগ বিশেষজ্ঞ

ক্যাম্পে আগত রোগীদের জন্য রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ মাপা, ওজন পরিমাপ, সাধারণ স্বাস্থ্যপরামর্শ এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি রোগীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ বলেন,

“২০১৯ সাল থেকে সুবিধাবঞ্চিত, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। প্রতিবছর নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”

ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচিতে আর্থিক সহযোগিতা প্রদান করে উন্নতমানের পাঞ্জাবির ব্র্যান্ড ‘ডেরি’ এবং সুনামধন্য সার্জিক্যাল প্রতিষ্ঠান ‘পাটোয়ারী সার্জিক্যাল’।

এ আয়োজনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দিনব্যাপী কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়— মানবতার কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সিংড়ায় বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে পোস্টার প্রদর্শনী ও আলোচনা সভা أخبار المنطقة সিংড়ায় বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে পোস্টার প্রদর্শনী ও আলোচনা সভা 57 Views মরণব্যাধি ও শারীরিক প্রতিকূলতা জয় করে গল্পের ফেরিওয়ালা জুয়েল রানা أخبار المنطقة মরণব্যাধি ও শারীরিক প্রতিকূলতা জয় করে গল্পের ফেরিওয়ালা জুয়েল রানা 44 Views ডিজিটাল যুগেও তালপাতায় অক্ষরজ্ঞান: বাগেরহাটের চিতলমারীতে হারিয়ে যাওয়া ঐতিহ্যের পাঠশালা أخبار المنطقة ডিজিটাল যুগেও তালপাতায় অক্ষরজ্ঞান: বাগেরহাটের চিতলমারীতে হারিয়ে যাওয়া ঐতিহ্যের পাঠশালা 17 Views প্রধানমন্ত্রীর দুই সফরেও মেলেনি মোংলা নদীর সেতুর আশ্বাস, একনেকে ওঠেনি প্রকল্প أخبار المنطقة প্রধানমন্ত্রীর দুই সফরেও মেলেনি মোংলা নদীর সেতুর আশ্বাস, একনেকে ওঠেনি প্রকল্প 20 Views ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে রুদাঘরা আন্তঃইউনিয়ন কল্যাণ ট্রাস্ট: আর্থিক সহায়তায় স্বপ্ন দেখছে ৫৫ মেধাবী أخبار المنطقة ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে রুদাঘরা আন্তঃইউনিয়ন কল্যাণ ট্রাস্ট: আর্থিক সহায়তায় স্বপ্ন দেখছে ৫৫ মেধাবী 121 Views ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান: টিকিট বাণিজ্য ও খাবার সরবরাহে ব্যাপক অনিয়মের প্রমাণ أخبار المنطقة ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান: টিকিট বাণিজ্য ও খাবার সরবরাহে ব্যাপক অনিয়মের প্রমাণ 93 Views ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, প্রতিবেশী যুবকের ১০ বছরের কারাদণ্ড أخبار المنطقة ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, প্রতিবেশী যুবকের ১০ বছরের কারাদণ্ড 71 Views