যশোরের চৌগাছা উপজেলায় শীতের রাতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া মোছাঃ রেশমা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি, ২০২৬) সকাল ১০:৩০ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত রেশমা বেগম চৌগাছা থানাধীন ১০ নং নারায়ণপুর ইউনিয়নের কিসমতখানপুর গ্রামের সামিরুল ইসলামের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় রেশমা বেগম নিজেদের বাড়ির উঠানে চুলায় আগুন পোহাতে যান। অসাবধানতাবশত এসময় তার পরনের পেটিকোট ও শাড়িতে আগুন লেগে যায়। এতে তার শরীরের নিম্নাংশ মারাত্মকভাবে পুড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরদিন ৩০ ডিসেম্বর অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় গত ৩১ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। গত কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
বর্তমানে নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। গৃহবধূর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
যশোরের চৌগাছায় অগ্নিদগ্ধ গৃহবধূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
যশোরের চৌগাছায় অগ্নিদগ্ধ গৃহবধূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।..
ছবি: সংগৃহীত
Geen reacties gevonden