মনপুরার কলাতলীতে ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ হাদিয়া.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মনপুরার কলাতলীতে ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ হাদিয়া..

Md Abdur Rahman Soyeb avatar   
Md Abdur Rahman Soyeb
মনপুরার কলাতলীতে ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ হাদিয়া..
মনপুরার কলাতলীতে ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ হাদিয়া..
ছবি: সংগৃহীত
আব্দুর রহমান সোয়েব
মনপুরা প্রতিনিধি:

মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে একটি নুরানী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ হাদিয়া প্রদান করা হয়েছে।

শনিবার (আজ) কলাতলী ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে স্থানীয় একটি নুরানী মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের নেতা শামীম মুন্সি বলেন,

“ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে কোরআন শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফ তুলে দিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক ও ন্যায়নিষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলার একটি ক্ষুদ্র প্রয়াস নিয়েছি। এ ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।”

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এই মহতী কর্মসূচিতে সৌজন্যে ছিলেন মোঃ ইমন হোসেন, মোঃ শহীদ মিয়া, মোঃ মামুন ও মোঃ রিয়াজ।

Inga kommentarer hittades


News Card Generator