কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত  পুলিশ কনস্টেবল | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত  পুলিশ কনস্টেবল

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত  পুলিশ কনস্টেবল
কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত  পুলিশ কনস্টেবল
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত  পুলিশ কনস্টেবল

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে তাদের সঙ্গবদ্ধ হামলায় মো: আলী উজ্জামান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মাওলা হাবাসপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথার ডান পাশের উপরের অংশে আঘাত লেগেছে বলে জানিয়েছে পুলিশ। আহত পুলিশ কনস্টেবল আলী উজ্জামান কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে কর্মরত আছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার(৩ জানুয়ারি) বেলা দেড়টার দিকে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহম্মদ জাহেদুর রহমান এই তথ্য নিশি্চত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে,শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক(এএসআই) মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে মাওলা হাবাসপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। মাদক বহনের সময় স্থানীয় মাদক ব্যবসায়ী পলাশসহ তার সহযোগীদের ধরতে গেলে তারা পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ কনস্টেবল আলী উজ্জামান মাথায় আঘাত করা হয়।

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) একরামুল হক বলেন,ওই পুলিশ সদস্য মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। তিনি শঙ্কামুক্ত রয়েছেন। জানতে চাইলে ওসি মুহম্মদ জাহেদুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিকেলে সার্বিক তথ্য জানানো হবে।

No comments found


News Card Generator