কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত পুলিশ কনস্টেবল | আই নিউজ বিডি

কুষ্টিয়া

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত  পুলিশ কনস্টেবল

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত  পুলিশ কনস্টেবল
Eidok-এ শেয়ার
কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত  পুলিশ কনস্টেবল
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে তাদের সঙ্গবদ্ধ হামলায় মো: আলী উজ্জামান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মাওলা হাবাসপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথার ডান পাশের উপরের অংশে আঘাত লেগেছে বলে জানিয়েছে পুলিশ। আহত পুলিশ কনস্টেবল আলী উজ্জামান কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে কর্মরত আছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার(৩ জানুয়ারি) বেলা দেড়টার দিকে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহম্মদ জাহেদুর রহমান এই তথ্য নিশি্চত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে,শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক(এএসআই) মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে মাওলা হাবাসপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। মাদক বহনের সময় স্থানীয় মাদক ব্যবসায়ী পলাশসহ তার সহযোগীদের ধরতে গেলে তারা পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ কনস্টেবল আলী উজ্জামান মাথায় আঘাত করা হয়।

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) একরামুল হক বলেন,ওই পুলিশ সদস্য মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। তিনি শঙ্কামুক্ত রয়েছেন। জানতে চাইলে ওসি মুহম্মদ জাহেদুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিকেলে সার্বিক তথ্য জানানো হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ আইন-আদালত প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 42 ভিউ ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত আইন-আদালত ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 43 ভিউ তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি আইন-আদালত তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 39 ভিউ বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট আইন-আদালত বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 52 ভিউ এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় আইন-আদালত এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 75 ভিউ কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি আইন-আদালত কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 69 ভিউ দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ আইন-আদালত দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 106 ভিউ