খালেদা জিয়ার স্মরণে মণিরামপুরে দোয়া অনুষ্ঠিত | আই নিউজ বিডি

খালেদা জিয়ার স্মরণে মণিরামপুরে দোয়া অনুষ্ঠিত 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় যশোরের মণিরামপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
খালেদা জিয়ার স্মরণে মণিরামপুরে দোয়া অনুষ্ঠিত 
ছবি: সংগৃহীত

মণিরামপুর উপজেলা ও পৌর ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের আয়োজনে শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এম. ইকবাল হোসেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. অলিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, পৌর যুবদলের আহ্বায়ক মো. আব্বাস আলী, বিএনপি নেতা খান শফিয়ার রহমান, মো. নিস্তার ফারুক, আক্তার ফারুক মিন্টু, যুবদলের কাজী ইমরান, পৌর ছাত্রদলের আহ্বায়ক এম. কামরুজ্জামান, ছাত্রনেতা ইমরান হোসেন, কলেজ ছাত্রদলের অমি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন राजनीति সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 93 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন राजनीति আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 53 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ राजनीति কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 65 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম राजनीति যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 98 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট राजनीति কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 105 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির राजनीति ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 109 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী राजनीति গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 115 Views