খালেদা জিয়ার স্মরণে মণিরামপুরে দোয়া অনুষ্ঠিত  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

খালেদা জিয়ার স্মরণে মণিরামপুরে দোয়া অনুষ্ঠিত 

Noor Islam avatar   
Noor Islam
খালেদা জিয়ার স্মরণে মণিরামপুরে দোয়া অনুষ্ঠিত 
খালেদা জিয়ার স্মরণে মণিরামপুরে দোয়া অনুষ্ঠিত 
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় যশোরের মণিরামপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।..

মণিরামপুর উপজেলা ও পৌর ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের আয়োজনে শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এম. ইকবাল হোসেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. অলিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, পৌর যুবদলের আহ্বায়ক মো. আব্বাস আলী, বিএনপি নেতা খান শফিয়ার রহমান, মো. নিস্তার ফারুক, আক্তার ফারুক মিন্টু, যুবদলের কাজী ইমরান, পৌর ছাত্রদলের আহ্বায়ক এম. কামরুজ্জামান, ছাত্রনেতা ইমরান হোসেন, কলেজ ছাত্রদলের অমি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

Nema komentara


News Card Generator