নেত্রীর জানাজায় অংশ নিয়ে না-ফেরার দেশে তুহিন | আই নিউজ বিডি

নেত্রীর জানাজায় অংশ নিয়ে না-ফেরার দেশে তুহিন

সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় গিয়ে আর ঘরে ফেরা হলো না যশোরের মণিরামপুরের তরুণ ব্যবসায়ী মো. মনিরুজ্জামান তুহিনের (৩০)।
পরিবারের বরাতে জানা গেছে, গত ৩০ ডিসে..
Eidok-এ শেয়ার
নেত্রীর জানাজায় অংশ নিয়ে না-ফেরার দেশে তুহিন
ছবি: সংগৃহীত

৩১ ডিসেম্বর জানাজায় অংশ নেওয়ার সময় অতিরিক্ত মানুষের চাপ ও ভিড়ে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে সহযাত্রী বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়।


মো. মনিরুজ্জামান তুহিন যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের লাউড়ী-রামনগর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার ব্যবসায়ী মো. ফারুক হোসেনের বড় ছেলে। সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরে যশোর শহরে একটি ট্রাভেল এজেন্সি চালু করেন তিনি।


বন্ধু ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন রাজনৈতিকভাবে বিএনপির সমর্থক ছিলেন এবং ছাত্রজীবনে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।


খবর পৌঁছানোর পর তুহিনের গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। মা’র আহাজারি আর ছোট ভাই মাহফুজ ও মাহিতের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। হঠাৎ এমন মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীরা এখনো তা মেনে নিতে পারছেন না।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের আইনি প্রক্রিয়া চলমান ছিল। একই সঙ্গে পরিবারে দাফন-কাফনের প্রাথমিক প্রস্তুতিও শুরু করা হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত জেলার খবর খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 19 ভিউ ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী জেলার খবর ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 23 ভিউ ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ জেলার খবর ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 29 ভিউ সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার জেলার খবর সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 31 ভিউ চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 ভিউ চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা জেলার খবর চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 34 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 ভিউ