দম্পতির শখ থেকে সাফল্যের বাগান | আই নিউজ বিডি

দম্পতির শখ থেকে সাফল্যের বাগান

রঙিন ফুলের সৌন্দর্যে মোড়ানো এক স্বপ্নের বাগান গড়ে উঠেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং সওদাগর পাড়ায়। সারি সারি টবে ফুটে থাকা নানা রঙের ফুলে প্রতিদিন মুগ্ধ হচ্ছেন দর্শনার্থী ও ফুলপ্রেমীরা।..
Eidok-এ শেয়ার
দম্পতির শখ থেকে সাফল্যের বাগান
ছবি: সংগৃহীত

হাজাধন মনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা উদ্যোক্তা নাসরিন আক্তার ও বেসরকারি চাকরিজীবী মো. মাসুদুল আলমের হাতে গড়া এই ফুল বাগান এখন দীঘিনালার একটি আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রায় দুই বছর আগে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে টবে দেশি-বিদেশি ফুলের চারা রোপণের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় তাদের এই উদ্যোগের। সময়ের সঙ্গে সঙ্গে শখটি পরিণত হয় সম্ভাবনাময় একটি ফুল চাষ প্রকল্পে।

বর্তমানে বাড়ির আঙিনা জুড়ে টবে চাষ হচ্ছে প্রায় ১৫০ প্রকার দেশি ও বিদেশি ফুল। বাগানে প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি টবে সাজানো সাদা, হলুদ, গোলাপি, বেগুনি ও লাল রঙের চন্দ্রমল্লিকা। বিশেষ করে পূর্ণ বিকশিত সাদা চন্দ্রমল্লিকার ঝাঁক যেন স্নিগ্ধ সৌন্দর্যের এক জীবন্ত ক্যানভাস। উদ্যোক্তারা জানান, তাদের বাগানে রয়েছে চন্দ্রমল্লিকার প্রায় ৭০ ধরনের ভ্যারাইটি, যা বাগানের প্রধান আকর্ষণ।

এছাড়াও থাইল্যান্ডের উন্নত জাতের গোলাপসহ লাল, সাদা ও বিভিন্ন রঙের প্রায় ৩০ প্রকার গোলাপ রয়েছে। পাশাপাশি বিভিন্ন রঙের পিটুনিয়া ঝুলছে টবে টবে। আরও আছে পোত্তলিকা, গাঁদা, ডালিয়া, গ্যাজেনিয়া, সেলোসিয়া সহ নানান জাতের ফুল, যা বাগানটিকে করেছে বৈচিত্র্যময় ও মনোমুগ্ধকর।

নাসরিন ও মাসুদুল আলম দম্পতি শুরুতে শুধুই শখের বসে ফুল ও চারা সংগ্রহ করলেও বর্তমানে এই বাগানটি একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ফুল বাগানে পরিণত হয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা বাগানটি দেখতে আসছেন এবং পছন্দ অনুযায়ী ফুল কিনে নিয়ে যাচ্ছেন।

ফুলের বাগানে ঘুরতে আসা দর্শনার্থী নুরজাহান আক্তার বলেন, "মন ভালো করার মতো একটি বাগান দেখলাম। ফুলগুলো এতো সুন্দর আর আকর্ষণীয় যা ভাষায় প্রকাশ করতে পারছিনা। ফুলের সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করছে। বাড়ি ফেরার সময় কিছু ফুল কিনে নিয়ে যাবো।"

গণমাধ্যমকর্মী  প্রবীর সুমন বলেন, "দীঘিনালায় এত সুন্দর একটি ফুলের বাগান রয়েছে এখানে না আসলে জানতেই পারতাম না। চন্দ্রমল্লিকা, গোলাপ, গাদা ও পোত্তলিকা সহ নাম না জানা নানা রকমের ফুল দেখছি। এত সুন্দর আর একরকমের ফুল দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই।"

ফুল বাগানের উদ্যোক্তারা বলেন, “শখ থেকে শুরু হলেও এখন এই বাগান আমাদের নেশা ও পেশা হয়ে গেছে। দেশের বিভিন্ন জায়গা ও বিদেশ থেকে উপকরণ এনে বাগানটি সাজিয়েছি। এটি এখন আমাদের মানসিক প্রশান্তি ও সুখের জায়গা। মানুষ দূর-দূরান্ত থেকে দেখতে আসে এবং ফুল কিনে নিয়ে যায়” এটা অন্য রকম ভালো লাগার জায়গা। 

তারা আরও জানান, বাগানের ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে মৌচাক তৈরি হয়েছে। সেই মৌচাকের মধু পারিবারিক চাহিদা পূরণ করার পাশাপাশি বিক্রি করে অতিরিক্ত আয়ও হচ্ছে। ভবিষ্যতে ফুলের জাত আরও বাড়ানো, নার্সারি সম্প্রসারণ এবং নতুন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে তাদের।

স্থানীয়দের মতে, এই সফল ফুল বাগান এলাকার মানুষের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে ফুলপ্রেমী ও ক্রেতাদের ভিড় জমছে এখানে। ধীরে ধীরে ছোট মেরুং সওদাগর পাড়ার এই ফুলের বাগান দীঘিনালার একটি পরিচিত ও আকর্ষণীয় স্থানে পরিণত হয়ে উঠছে।

 

Comments 0

No comments found

Related News Articles

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Exclusive ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 120 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Exclusive এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 131 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Exclusive এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 65 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ Exclusive সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 89 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Exclusive অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 89 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Exclusive ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 101 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু Exclusive ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 118 Views