জামালপুর সদর ও দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে মোট ১৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলায় পরিচালিত অভিযানে ৫টি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা এবং
জামালপুর সদর উপজেলায় ৩টি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালকসহ বাংলাদেশ সেনাবাহিনী
, বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0