মণিরামপুরে মধ্যরাতে শীতার্তদের পাশে ইউএনও সম্রাট  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মণিরামপুরে মধ্যরাতে শীতার্তদের পাশে ইউএনও সম্রাট 

Noor Islam avatar   
Noor Islam
মণিরামপুরে মধ্যরাতে শীতার্তদের পাশে ইউএনও সম্রাট 
মণিরামপুরে মধ্যরাতে শীতার্তদের পাশে ইউএনও সম্রাট 
ছবি: সংগৃহীত
হাড় কাঁপানো শীতে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ালেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন। মঙ্গলবার মধ্যরাতে পৌরশহরের কয়েকটি মোড়ে অবস্থান নিয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি..

শীতের তীব্রতা এতটাই বেড়ে গেছে যে ভোরবেলা এবং সন্ধ্যার পর মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। তবে বিশেষভাবে অসচ্ছল, ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছে।

মণিরামপুর উপজেলা প্রশাসন এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান শীতের রেকর্ডকৃত ১১° সেলসিয়াস তাপমাত্রা আগামী ৪ ও ৫ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন জানান, শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও কম্বল বিতরণের মতো কার্যক্রম চালিয়ে যাব।

Nessun commento trovato


News Card Generator