১৯৭১-এর মতোই পাশে রাশিয়া! তারেক রহমানের প্রত্যাবর্তনে ‘পরাজিত’ পাকিস্তানের ছক: রনির বিস্ফোরক দাবি

তাদের লক্ষ্য হলো বাংলাদেশে খেলাফত বা আমিরাত ধাঁচের একটি কট্টর ইসলামি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা, যা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।..
Partager sur Eidok
১৯৭১-এর মতোই পাশে রাশিয়া! তারেক রহমানের প্রত্যাবর্তনে ‘পরাজিত’ পাকিস্তানের ছক: রনির বিস্ফোরক দাবি
Photo : collectée

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ১৯৭১ সালের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তার দাবি, পাকিস্তান ও তুরস্কের মতো দেশগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করছে এবং দেশকে একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। তবে এই ষড়যন্ত্র নস্যাৎ করতেই রাশিয়া ও ভারতের ‘সবুজ সংকেত’ নিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি এসব বিস্ফোরক মন্তব্য করেন।

‘১৯৭১-এর চেয়েও ভয়াবহ পরিস্থিতি’ রনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৬-১৭ মাসে বাংলাদেশের মানুষের জীবন, অর্থনীতি ও সামাজিক সংহতি যেভাবে হুমকির মুখে পড়েছে, তা একাত্তরের মুক্তিযুদ্ধকালীন সময়ের চেয়েও খারাপ। একাত্তরে ভয় ছিল কেবল পাকিস্তানি হানাদারদের, যা ছিল শহরকেন্দ্রিক। কিন্তু বর্তমানে দেশের ৬৮ হাজার গ্রামের প্রতিটি জনপদে ভয়ের রাজত্ব কায়েম হয়েছে। তিনি বলেন, ‘‘আমাদের নিজেদের মধ্যই তৈরি হয়েছে ‘শ্রেণী শত্রু’, যারা হায়েনার মতো মানুষের জীবন ও সম্পদ তছনছ করছে’’।

পাকিস্তান ও তুরস্কের ‘নগ্ন হস্তক্ষেপ’ ভিডিওতে রনি অভিযোগ করেন, পাকিস্তান এবং তুরস্ক বাংলাদেশের রাজনীতিতে বাড়াবাড়ি রকমের হস্তক্ষেপ করছে। আইএসআই-এর এজেন্টরা ইউটিউবারদের ব্যবহার করে বাঙালি জাতিকে একটি ‘অসভ্য ও অশ্লীল’ জাতি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য হলো বাংলাদেশে খেলাফত বা আমিরাত ধাঁচের একটি কট্টর ইসলামি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা, যা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।

ত্রাতা রাশিয়া ও তারেক রহমানের ফেরা সবচেয়ে চমকপ্রদ দাবি হিসেবে রনি বলেন, ১৯৭১ সালে যেমন রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় এগিয়ে এসেছিল, ঠিক তেমনি ২০২৫ সালেও ভ্লাদিমির পুতিনের রাশিয়া বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। তারেক রহমানের দেশে ফেরার পেছনে রাশিয়া এবং ভারতের কূটনৈতিক মহলের ‘গ্রিন সিগন্যাল’ ও প্রটেকশন রয়েছে বলে তিনি দাবি করেন।

রনি বলেন, ‘‘তারেক রহমানের এই আগমন সমস্ত ছক উল্টে দিয়েছে। তাকে প্রটেকশন দিয়ে পাঠানো হয়েছে যাতে দেশে একটি রাজনৈতিক ভারসাম্য ফিরে আসে এবং উগ্রবাদী ষড়যন্ত্র নস্যাৎ হয়’’।

জনগণের মোহভঙ্গ ও রাজনৈতিক সমাধান জুলাই বিপ্লব পরবর্তী হতাশা তুলে ধরে রনি বলেন, মানুষ এখন মনে করছে ‘‘আগেই ভালো ছিলাম’’। জনগণ এখন আর বিপ্লবী সরকার বা অরাজকতা চায় না; তারা চায় সব দলের অংশগ্রহণে একটি রাজনৈতিক সমঝোতা এবং দ্রুত নির্বাচন। এই পরিস্থিতিতে তারেক রহমানের উপস্থিতি রাজনীতিতে নতুন মোড় এনে দিয়েছে।

গোলাম মাওলা রনির এই বিশ্লেষণ বর্তমান ভূ-রাজনীতি এবং দেশের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Autre ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 84 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Autre বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 129 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Autre নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 126 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Autre নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 165 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Autre সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 175 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Autre সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 161 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Autre শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 126 Views