সড়ক দুর্ঘটনায় চিকিৎসক শরিফুলের মৃত্যু, জামায়াতের শোক প্রকাশ.... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সড়ক দুর্ঘটনায় চিকিৎসক শরিফুলের মৃত্যু, জামায়াতের শোক প্রকাশ....

Noor Islam avatar   
Noor Islam
সড়ক দুর্ঘটনায় চিকিৎসক শরিফুলের মৃত্যু, জামায়াতের শোক প্রকাশ....
সড়ক দুর্ঘটনায় চিকিৎসক শরিফুলের মৃত্যু, জামায়াতের শোক প্রকাশ....
ছবি: সংগৃহীত
তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, যশোর জেলা জামায়াতের সূরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।..

যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা ও স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক মো. শরিফুল ইসলাম (৫৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে মনিরামপুর সরকারি কলেজ সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
​
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসক শরিফুল ইসলাম সাংগঠনিক কর্মসূচি শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মনিরামপুর কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে সামনের একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​
​নিহত চিকিৎসক মো. শরিফুল ইসলাম উপজেলার ৯ নং ঝাপা ইউনিয়নের ঝাপা গ্রামের বাসিন্দা। ব্যক্তিজীবনে তিনি একজন স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা, মনিরামপুর উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​
​আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঝাপা ইউনিয়ন থেকে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন চিকিৎসক শরিফুল। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনতা তার বাড়িতে ভিড় করেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator