সারাদেশে মব ভায়োলেন্সের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন | আই নিউজ বিডি

সাতক্ষীরা

সারাদেশে মব ভায়োলেন্সের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

ময়মনসিং এর ভালুকার পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার দায়ে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে নির্যাতনের পর তাকে বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা ও লক্ষীপুরের বিএনপি কর্মী বে..
Eidok-এ শেয়ার
সারাদেশে মব ভায়োলেন্সের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

ময়মনসিং এর ভালুকার পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার দায়ে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে নির্যাতনের পর তাকে বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা ও লক্ষীপুরের বিএনপি কর্মী বেলাল হোসেনের মেয়ে আয়েশাকে ঘরের মধ্যে পুড়িয়ে হত্যার প্রতিবাদসহ দেশব্যাপি মব ভায়োলেন্সের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। 

বুধবার (২৪ ডিসেম্বর '২৫) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এ কর্মসুচি পালন করে।

কর্মসুচি পালনকালে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ কুমার সাধু, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার, জেলা বিএনপির সদস্য সচীব আবু জাহিদ ডাবলু, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, অ্যাড. খগেন্দ্রনাথ ঘোষ, জাসদ নেতা সুধাংশু শেখর সরকার, মানবাধিকার কর্মী মাধব চন্দ দত্ত, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল,  যুব ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অমিত ঘোষ বাপ্পি প্রমুখ।

বক্তারা বলেন, ৯ ডিসেম্বর রাতে ইনক্লাব মঞ্চের আহবায়ক শরিফ আল হাদীর গুলিতে মারা যাওয়ার পরবর্তী সময়ে ময়মনসিংএর পোশাক কারখানার শ্রমিক দীপু কুমার দাসকে মহানবীকে কটুক্তি করার মিথ্যা অভিযোগে কারখানা থেকে ধরে এনে নির্যাতনের পর গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। দীপু কারখানার শ্রমিকদের ন্যয্য অধিকার আদায়ের দাবিতে কথা বলতেন। একপর্যায়ে তাকে সুপারভাইজার পদে পদোন্নতি মেনে নিতে না পেরে ওই কারখানার কয়েকজন শ্রমিক মালিকপক্ষের সঙ্গে হাত মিলিয়ে তাকে ইস্তফা দিতে বাধ্য করার পর মহানবীকে কটুক্তি সংক্রান্ত মিথ্যা অভিযোগ তুলে কারখানা কর্তৃপক্ষ সেখানে উপস্থিত পুলিশ ও পরে একটি বিশেষ মেলৈবাদি গোষ্ঠীর হাতে তুলে দেয়। সেখান থেকে মারতে মারতে প্রায় তিন কিলোমিটার টানতে টানতে নিয়ে এসে বিবস্ত্র করার  পর ঢাকা - ময়মনসিংহ রোডের  একটি ডিভাইডারের পাশে থাকা গাছে পা দুটো উপরে ঝুলিয়ে বেঁধে একটি ধর্মীয় স্লোগান দিতে দিতে মারতে মারতে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করে। পুড়ে যাওয়া লাশের উপরে আবারো পেটাতে থাকে উন্নত্ত যুবকরা। বিষয়টি সংখ্যালঘুদের উপর নির্যাতন বলা হলেও পররাষ্ট্র উপদেষ্টা সেটা মানতে রাজী হননি। এ ন্যক্কারজনক ঘটনা বর্তমান সরকার দায় এড়াতে পারে না। যাহা সারা বিশ্বে দেশের ভাবমুর্তি নষ্ট করেছে। একইভাবে লক্ষীপুরে বিএনপি কর্মী বেলাল হোসেনের সাত বছরের মেয়ে আয়েশাকে ঘরের মধ্যে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ভাংচুর ও লুটপাট শেষে সাংস্কৃতিক সংগঠন উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে আগুন লাগানো হয়েছে। এ সব ঘটনায় বর্তমান সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রতিদিনই কোন না কোন স্থানে ঘরবাড়িতে আগুন দেওয়া হচ্ছে। অবিলম্বে এসব ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের Lag-Ting ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 33 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Lag-Ting প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 45 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত Lag-Ting ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 44 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি Lag-Ting তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 39 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট Lag-Ting বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 62 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় Lag-Ting এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 77 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি Lag-Ting কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 84 Views