আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি গোপন ফোনালাপ ফাঁস হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। ৫ই আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। ফাঁস হওয়া এই অডিওতে তাকে দলের কর্মীদের ধৈর্য ধরার এবং নেত্রীর (শেখ হাসিনা) ওপর আস্থা রাখার পরামর্শ দিতে শোনা যায়। তিনি দাবি করেছেন, বর্তমানে তিনি যেখানে অবস্থান করছেন সেখানে তিনি সম্পূর্ণ নিরাপদ এবং নিয়মিতভাবে দেশের খবরাখবর রাখছেন।
প্রতিবেদনে জানা যায়, ফোনালাপের অপর প্রান্তে থাকা কর্মীটি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে দলের বর্তমান দুরাবস্থার কথা বর্ণনা করছিলেন। ওবায়দুল কাদের তাকে আশ্বস্ত করে বলেন যে, বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দলের উচ্চ পর্যায় থেকে শীঘ্রই প্রয়োজনীয় নির্দেশনা আসবে। তিনি কর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিশ্লেষকরা মনে করছেন, এই ফোনালাপ কর্মীদের মনোবল চাঙ্গা করার একটি কৌশল হতে পারে। তবে ফোনালাপটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি কি না, তা নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে।
Приложение «Eye News BD»
Комментарии 0