চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামির তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন হাজী হামিদ আলী ভূঁইয়া সড়কের আরসিসি ঢালাই কাজ পরিদর্শন করেন চট্টগ্রাম–৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোঃ আনোয়ার সিদ্দিক চৌধুরী।
উল্লেখ্য, সড়কটির প্রায় ২৪০ ফুট আরসিসি ঢালাই কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পর্যাপ্ত মালামাল মজুদ থাকায় আরও প্রায় ২০ ফুট সড়ক সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, আলহামদুলিল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মানেই আমানতদারিদার সাথে সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার। এখানে কোনো ধরনের দুর্নীতি নেই, নেই কোনো অবৈধ আর্থিক লেনদেন। মানুষের টাকার প্রতিটি পয়সা মানুষের কল্যাণেই ব্যয় করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন,
সীতাকুণ্ড উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ মিছবাহুল আলম রাসেল,
বারৈয়াঢালা ইউনিয়ন আমীর মাওলানা মাহমুদুল হক,
ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ মোশাররফ হোসেন,
এবং যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সেক্রেটারি জনাব তৌহিদুল ইসলাম।
সবার সম্মিলিত প্রচেষ্টায় টেকসই উন্নয়ন ও ন্যায়ের ভিত্তিতে এলাকাকে এগিয়ে নেওয়ার এই প্রয়াস অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
'আই নিউজ বিডি' অ্যাপ
Kommentarer 0