শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক ও বাস আটক | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক ও বাস আটক

বগুড়ার শেরপুর থানাধীন মহিপুর এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে রংপুরগামী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ..
I-share sa Eidok
শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক ও বাস আটক
Larawan: kuha mula sa arkibo

 

 

নিহত ব্যক্তির নাম রাফিউল হাসান। তিনি মোটরসাইকেলে করে রংপুরের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অরিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-ব-১৫-৫১৪৮) সজোরে রাফিউল হাসানের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে মহাস্থানগড় এলাকা থেকে ঘাতক বাসসহ চালককে আটক করে। আটককৃত চালকের পরিচয়—
নাম: আবদুল খালেক (৩৬)
পিতা: আলহাজ ব্যাপারী
মাতা: মালেকা বেগম
ঠিকানা: গ্রাম- সাকোয়া, থানা- পলাশবাড়ী, জেলা- গাইবান্ধা।

এ  দুর্ঘটনার বিষয়ে ঘাতক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Mga komento 0

Walang nakitang komento