নিহত ব্যক্তির নাম রাফিউল হাসান। তিনি মোটরসাইকেলে করে রংপুরের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অরিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-ব-১৫-৫১৪৮) সজোরে রাফিউল হাসানের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে মহাস্থানগড় এলাকা থেকে ঘাতক বাসসহ চালককে আটক করে। আটককৃত চালকের পরিচয়—
নাম: আবদুল খালেক (৩৬)
পিতা: আলহাজ ব্যাপারী
মাতা: মালেকা বেগম
ঠিকানা: গ্রাম- সাকোয়া, থানা- পলাশবাড়ী, জেলা- গাইবান্ধা।
এ দুর্ঘটনার বিষয়ে ঘাতক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0