যশোরে নাশকতার অভিযোগে ছয় জনকে আটক করেছে পুলিশ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে নাশকতার অভিযোগে ছয় জনকে আটক করেছে পুলিশ

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
যশোরে নাশকতার অভিযোগে  ছয় জনকে আটক করেছে পুলিশ
যশোরে নাশকতার অভিযোগে  ছয় জনকে আটক করেছে পুলিশ
ছবি: সংগৃহীত
যশোরে নাশকতার অভিযোগে ছয় জনকে আটক করেছে পুলিশ

যশোর কোতোয়ালি থানায় দায়ের করা নাশকতার অভিযোগে আলাদা দুটি মামলায় ৬ জনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রত্যেকের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা ও সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে।


কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দে জানান, গত ২৯ অক্টোবর রাতে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি ছাপাখানায় অভিযান চালিয়ে সরকারের বিরুদ্ধে মিছিল করার জন্য তৈরি করা ব্যানারসহ দুজনকে আটক করা হয়েছিল। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন, খোলাডাঙ্গা এলাকার আব্দুল হাইয়ের ছেলে রাকিব হোসেন, চৌগাছার পশ্চিম কারিগরপাড়ার শাহাবুদ্দিন চুনুর ছেলে আবু রায়হান দীপু এবং পনুয়া বাজারপাড়ার মৃত আশরাফ মন্ডলের ছেলে নূর হোসেন। আটক তিনজনকেই ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার এসআই আশরাফ উদ্দিন জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা স্কুল ভোটকেন্দ্র দখল করে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন তিন আসামিকে আটক করা হয়েছে।


তারা হলেন, ঘোপ নওয়াপাড়া রোডের মৃত এস এম আজাদের ছেলে শহর আওয়ামীলীগ নেতা এস এম ইউসুফ শহিদ ওরফে কালা শহীদ, রেলগেট পশ্চিম পাড়ার শাখাওয়াত হোসেনের ছেলে জিনারুল ইসলাম এবং মৃত নূর আলী গাজীর ছেলে গোলাম রব্বানী। আটক তিনজনকেও শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

没有找到评论


News Card Generator