নড়াইলের ক্রীড়াঙ্গন ও সমাজসেবার উজ্জ্বল নক্ষত্র ইমামুল ইসলাম রিয়ান | আই নিউজ বিডি

নড়াইল

নড়াইলের ক্রীড়াঙ্গন ও সমাজসেবার উজ্জ্বল নক্ষত্র ইমামুল ইসলাম রিয়ান

****
Eidok-এ শেয়ার
নড়াইলের ক্রীড়াঙ্গন ও সমাজসেবার উজ্জ্বল নক্ষত্র ইমামুল ইসলাম রিয়ান
ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টারঃ নড়াইল জেলার ক্রীড়াঙ্গন ও সমাজসেবায় বর্তমানে এক অনন্য নাম মোঃ ইমামুল ইসলাম রিয়ান। ফুটবল, ক্রিকেট কিংবা গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু—মাঠের লড়াই থেকে শুরু করে আর্তমানবতার সেবা, সবখানেই যার উপস্থিতি নড়াইলবাসীর মনে সম্মান ও ভালোবাসার জায়গা করে নিয়েছে। নড়াইলের ঐতিহ্যবাহী পরিবহন প্রতিষ্ঠান ‘শাহবাদ এক্সপ্রেস’-এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকায় তিনি জেলাজুড়ে “শাহবাদ এক্সপ্রেসের প্রাণভোমরা” হিসেবেই সমধিক পরিচিত।পেশাগত জীবনে একজন ব্যাংকার হয়েও রিয়ান তার সময়ের বড় একটা অংশ ব্যয় করেন সামাজিক ও ক্রীড়া উন্নয়নে। স্থানীয় সচেতন মহলের মতে, প্রচারবিমুখ এই মানুষটি নীরবে-নিভৃতে যে অবদান রেখে চলেছেন, তা বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জন্য এক বড় উদাহরণ।

হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু (কাবাডি) খেলাকে নড়াইলে নতুন করে প্রাণ দিয়েছেন ইমামুল ইসলাম রিয়ান। তিনি কেবল টুর্নামেন্ট আয়োজনই করেন না, বরং নিজে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের আর্থিক ও নৈতিক সাহস যোগান। একই সঙ্গে নড়াইলের ফুটবল ও ক্রিকেট অঙ্গনে তার সরাসরি পৃষ্ঠপোষকতা স্থানীয় তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।ক্রীড়াঙ্গনের বাইরে ইমামুল ইসলাম রিয়ান একজন প্রকৃত দানবীর হিসেবে পরিচিত। অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা, অভাবী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং যেকোনো সামাজিক দুর্যোগে তিনি সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তার এই মানবিক কাজগুলো অধিকাংশ ক্ষেত্রেই থাকে প্রচারের আড়ালে।

নিজের দর্শন সম্পর্কে মোঃ ইমামুল ইসলাম রিয়ান বিশ্বাস করেন, খেলাধুলা ও সমাজসেবা একে অপরের পরিপূরক। তিনি বলেন, "একটি সুস্থ, মাদকভুক্ত ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়তে হলে তরুণদের মাঠমুখী করার কোনো বিকল্প নেই।"নড়াইলের সুধী সমাজ ও সাধারণ মানুষের প্রত্যাশা, বিনয়ী ও সদালাপী এই মানুষটির হাত ধরে জেলার ক্রীড়াঙ্গন ও সামাজিক অবস্থা আগামী দিনে আরও সমৃদ্ধ হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের জন্য কাজ করা রিয়ানের এই ইতিবাচক দৃষ্টান্ত আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 0 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Bezirksnachrichten সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 26 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Bezirksnachrichten শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 38 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Bezirksnachrichten মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Bezirksnachrichten সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Bezirksnachrichten সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Bezirksnachrichten উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views