নড়াইলের ক্রীড়াঙ্গন ও সমাজসেবার উজ্জ্বল নক্ষত্র ইমামুল ইসলাম রিয়ান | আই নিউজ বিডি

নড়াইল

নড়াইলের ক্রীড়াঙ্গন ও সমাজসেবার উজ্জ্বল নক্ষত্র ইমামুল ইসলাম রিয়ান

****
Eidok-এ শেয়ার
নড়াইলের ক্রীড়াঙ্গন ও সমাজসেবার উজ্জ্বল নক্ষত্র ইমামুল ইসলাম রিয়ান
ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টারঃ নড়াইল জেলার ক্রীড়াঙ্গন ও সমাজসেবায় বর্তমানে এক অনন্য নাম মোঃ ইমামুল ইসলাম রিয়ান। ফুটবল, ক্রিকেট কিংবা গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু—মাঠের লড়াই থেকে শুরু করে আর্তমানবতার সেবা, সবখানেই যার উপস্থিতি নড়াইলবাসীর মনে সম্মান ও ভালোবাসার জায়গা করে নিয়েছে। নড়াইলের ঐতিহ্যবাহী পরিবহন প্রতিষ্ঠান ‘শাহবাদ এক্সপ্রেস’-এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকায় তিনি জেলাজুড়ে “শাহবাদ এক্সপ্রেসের প্রাণভোমরা” হিসেবেই সমধিক পরিচিত।পেশাগত জীবনে একজন ব্যাংকার হয়েও রিয়ান তার সময়ের বড় একটা অংশ ব্যয় করেন সামাজিক ও ক্রীড়া উন্নয়নে। স্থানীয় সচেতন মহলের মতে, প্রচারবিমুখ এই মানুষটি নীরবে-নিভৃতে যে অবদান রেখে চলেছেন, তা বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জন্য এক বড় উদাহরণ।

হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু (কাবাডি) খেলাকে নড়াইলে নতুন করে প্রাণ দিয়েছেন ইমামুল ইসলাম রিয়ান। তিনি কেবল টুর্নামেন্ট আয়োজনই করেন না, বরং নিজে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের আর্থিক ও নৈতিক সাহস যোগান। একই সঙ্গে নড়াইলের ফুটবল ও ক্রিকেট অঙ্গনে তার সরাসরি পৃষ্ঠপোষকতা স্থানীয় তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।ক্রীড়াঙ্গনের বাইরে ইমামুল ইসলাম রিয়ান একজন প্রকৃত দানবীর হিসেবে পরিচিত। অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা, অভাবী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং যেকোনো সামাজিক দুর্যোগে তিনি সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তার এই মানবিক কাজগুলো অধিকাংশ ক্ষেত্রেই থাকে প্রচারের আড়ালে।

নিজের দর্শন সম্পর্কে মোঃ ইমামুল ইসলাম রিয়ান বিশ্বাস করেন, খেলাধুলা ও সমাজসেবা একে অপরের পরিপূরক। তিনি বলেন, "একটি সুস্থ, মাদকভুক্ত ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়তে হলে তরুণদের মাঠমুখী করার কোনো বিকল্প নেই।"নড়াইলের সুধী সমাজ ও সাধারণ মানুষের প্রত্যাশা, বিনয়ী ও সদালাপী এই মানুষটির হাত ধরে জেলার ক্রীড়াঙ্গন ও সামাজিক অবস্থা আগামী দিনে আরও সমৃদ্ধ হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের জন্য কাজ করা রিয়ানের এই ইতিবাচক দৃষ্টান্ত আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheter খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 16 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheter রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 23 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Distriktsnyheter সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 35 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Distriktsnyheter মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Distriktsnyheter কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ Distriktsnyheter ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা Distriktsnyheter মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 17 Views