ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার এই অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, শরিফ ওসমান ছিলেন একজন দেশপ্রেমিক এবং সাহসী তরুণ নেতা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তার বলিষ্ঠ ভূমিকা জাতি দীর্ঘকাল স্মরণ রাখবে।
মির্জা ফখরুল আরও উল্লেখ করেন যে, শরিফ ওসমানের মতো মেধাবী ও নিবেদিতপ্রাণ সংগঠকের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি যে ন্যায়বিচার ও অধিকার আদায়ের লড়াই শুরু করেছিলেন, তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে বিএনপি মহাসচিব মনে করেন।
אפליקציית "Eye News BD"
הערות 0