ধনবাড়িতে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ… | আই নিউজ বিডি

ধনবাড়িতে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ, উদ্বেগে সাধারণ মানুষ টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত একটি ফেস..

Ismail Hossen avatar   
Ismail Hossen
ধনবাড়িতে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ, উদ্বেগে সাধারণ মানুষ  টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত একটি ফেস..
ধনবাড়িতে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ, উদ্বেগে সাধারণ মানুষ  টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত একটি ফেস..
ছবি: সংগৃহীত
****

ধনবাড়িতে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ, উদ্বেগে সাধারণ মানুষ

টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত একটি ফেসবুক গ্রুপ ও পেইজকে কেন্দ্র করে অশ্লীল ও আপত্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, “ধনবাড়ি ফাটাফাটি গ্রুপ পেইজ” নামের একটি প্ল্যাটফর্মে বিভিন্ন ছেলে-মেয়ের ব্যক্তিগত ছবি ও ভিডিও বিকৃতভাবে এডিট করে, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে অশালীন কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীদের দাবি, এসব ছবি ও ভিডিও তাদের সম্মতি ছাড়াই প্রকাশ করা হচ্ছে, যা ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। অনেক ক্ষেত্রে ভুয়া আইডি ব্যবহার করে কনটেন্ট ছড়ানো হচ্ছে, ফলে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ড সাইবার অপরাধ এবং বিদ্যমান আইনে শাস্তিযোগ্য। তারা দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপ ও পেইজগুলো পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন,

“এভাবে AI দিয়ে ভুয়া ছবি-ভিডিও বানিয়ে ছড়ানো হলে সমাজে ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে। তরুণ সমাজ ভুল পথে যাবে।”

স্থানীয়রা বলছেন, অবিলম্বে এসব গ্রুপ ও পেইজ বন্ধ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ভবিষ্যতে এমন অপরাধ আরও বাড়তে পারে।

এ ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

לא נמצאו הערות


News Card Generator