যশোর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির বাসভবনে সন্ত্রাসী হামলা, গ্রেফতার (১).. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির বাসভবনে সন্ত্রাসী হামলা, গ্রেফতার (১)..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
যশোর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির বাসভবনে সন্ত্রাসী হামলা, গ্রেফতার (১)..
যশোর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির বাসভবনে সন্ত্রাসী হামলা, গ্রেফতার (১)..
ছবি: সংগৃহীত
যশোর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির বাসভবনে সন্ত্রাসী হামলা, গ্রেফতার (১)..

যশোর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির ঝিকরগাছার বাসভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে আনুমানিক রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতের আঁধারে এক যুবক বাসভবনে প্রবেশ করে কেয়ারটেকার ইমদাদুল হক ও তার স্ত্রীকে জিম্মি করে হামলা চালায়। এ সময় তাদের ঢাক-চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন কাকন, রিয়েল, অনিকসহ স্থানীয়রা। পরিস্থিতি বেগতিক দেখে সন্ত্রাসী ধারালো বটি নিয়ে উপস্থিত লোকজনকে ধাওয়া করে একপর্যায়ে গেট টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে স্থানীয়দের চিৎকারে আশপাশের গ্রামবাসীরা তাকে ধাওয়া করে আটক করে। হামলার ঘটনায় কেয়ারটেকার ইমদাদুল হকের স্ত্রী আহত হন।

খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসী যুবককে আটক করে থানায় নিয়ে যায়। তার নাম-পরিচয় ও হামলার উদ্দেশ্য জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Hiçbir yorum bulunamadı

News Card Generator