দিনাজপুর

দিনাজপুরে বহুল আলোচিত সিআইপি শাহ আলমকে গ্রেপ্তার, রিমান্ড আবেদন

বিগত সরকার আমলে স্হানীয় এমপি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের আর্শিবাদে গেল ১৫ বছরের মধ্যে ফেরিয়ালা টোকাই থেকে হাজার কোটি টাকার মালিব বনে সিআইপি সে।..
Condividi su Eidok
দিনাজপুরে বহুল আলোচিত সিআইপি শাহ আলমকে গ্রেপ্তার, রিমান্ড আবেদন
Foto: archivio
স্টাফ রিপোর্টার,দিনাজপুর  > দিনাজপুরে বহুল আলোচিত সিআইপি ঠিকাদার শেখ শাহ আলম জীবনকে গতকাল সোমবার রাতে নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দর এলাকা থেকে
গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। জুলাই বিপ্লবে গুলি চালিয়ে কলেজ শিক্ষার্থী রাহুলকে হত্যাসহ ৭টি মামলায় সে এজাহার নামীয় আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ড আবেদনসহ আজ মঙ্গলবার তাকে আদালতে তুলে দেওয়া হয়েছে।
শেখ শাহ আলম জীবন দিনাজপুর শহরের কাঞ্চন কোলনীর মৃত আব্দুল আজিজের ছেলে। ঢাকার ফার্মগেটে মনিপুরি পাড়ায় তার আলাদা বাড়ী রয়েছে।
 জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সুপার জেদান আল মুসার নির্দেশনা মতে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নের্তৃত্বে গতকাল সন্ধ্যার দিকে সৈয়দপুরে অভিযান চালিয়ে আত্বগোপনে থাকা ঠিকাদার শেখ শাহ আলম জীবনকে গ্রেপ্তার করে দিনাজপুরের ডিবি পুলিশ। ঠিকাদার শাহ আলম আওয়ামী লীগের পৌর কমিটির সহসভাপতি।
তার বিরুদ্ধে গত বছর স্বৈরাচার বিরোধী জুলাই বিপ্লবী ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালানোর মামলা রয়েছে। ওই হামলায় গুলিবিদ্ধ কলেজ ছাত্র রাহুল পরে মারা যায়। 
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত ওই সিআইপি ঠিকাদার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে তৎপর ছিল। বিগত সরকার আমলে চাঁদাবাজী টেন্ডারবাজীর বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷  জুলাই বিপ্লবে সন্ত্রাসী কার্যকলাপে জড়িতসহ তার বিরুদ্ধে ৭টি নিয়মিত মামলা রয়েছে। এর মধ্যে জেলা দায়রা জজ আদালত থেকে একটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। রিমান্ডে নিয়ে বিস্তারিত তথ্য বের করা হবে।
এদিকে স্হানীয়রা জানান, বিগত সরকার আমলে স্হানীয় এমপি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের আর্শিবাদে গেল ১৫ বছরের মধ্যে ফেরিয়ালা টোকাই থেকে হাজার কোটি টাকার মালিব বনে  কমার্শিয়াল ইম্পরট্যান্টপারসন (সিআইপি'র) তালিকায় নাম যুক্ত হয়েছে ঠিকাদার শেখ শাহ আলম জীবনের নাম।
###
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! Crimine Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! 95 Views গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার Crimine গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার 107 Views কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে Crimine কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে 46 Views জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল Crimine জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল 50 Views ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী Crimine ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী 79 Views কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি Crimine কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি 138 Views ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ Crimine ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ 95 Views