মানুষের দোয়া-ভালোবাসায় সুস্থ হয়ে খালেদা জিয়া দেশের হাল ধরবেন: ফজলে হুদা

ফজলে হুদা নির্বাচিত হলে এলাকার উন্নয়নে পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ২–৩ মাসের মধ্যে আসনটিকে মাদকমুক্ত করা হবে, শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে, কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্..
Podijeli na Eidoku
মানুষের দোয়া-ভালোবাসায় সুস্থ হয়ে খালেদা জিয়া দেশের হাল ধরবেন: ফজলে হুদা
Foto: arhiva

 বিএনপি মনোনীত নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল বলেছেন, দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ভীষণ প্রয়োজন। মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে বিএনপি ও দেশের হাল ধরবেন।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাকবাংলো মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে মহাদেবপুর উপজেলা ধানের শীষ সমর্থক গোষ্ঠী।

ফজলে হুদা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফলেই নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। দেশের মানুষ আজ বেগম খালেদা জিয়ার পাশে আছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানের শীষ সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডনসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেকেন্দার আলী ও মতিউর রহমান মতি।

এ সময় ফজলে হুদা নির্বাচিত হলে এলাকার উন্নয়নে পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ২–৩ মাসের মধ্যে আসনটিকে মাদকমুক্ত করা হবে, শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে, কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে কৃষিপণ্য কেনা হবে, দুই উপজেলায় শিল্পকারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি, নারীদের ফ্যামিলি কার্ড প্রদান এবং স্বাস্থ্যসেবার মান উন্নত করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে আবু বক্কর সিদ্দিক নান্নু দলীয় শৃঙ্খলা বজায় রেখে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন ফজলে হুদা বাবুল। দোয়া মাহফিলে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান Politika সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান 33 Views পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন Politika পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন 28 Views গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী Politika গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী 30 Views ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ স্পিকারের, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার Politika ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ স্পিকারের, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার 35 Views তৃণমূল পুনর্গঠন ও নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন: নতুন দায়িত্বে পাঁচ শীর্ষ নেতা Politika তৃণমূল পুনর্গঠন ও নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন: নতুন দায়িত্বে পাঁচ শীর্ষ নেতা 41 Views কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই Politika কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই 96 Views বহিষ্কারাদেশ প্রত্যাহার,স্বপদে ফিরলেন মহিউদ্দিন ঝাড়ু Politika বহিষ্কারাদেশ প্রত্যাহার,স্বপদে ফিরলেন মহিউদ্দিন ঝাড়ু 62 Views