মানুষের দোয়া-ভালোবাসায় সুস্থ হয়ে খালেদা জিয়া দেশের হাল ধরবেন: ফজলে হুদা

ফজলে হুদা নির্বাচিত হলে এলাকার উন্নয়নে পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ২–৩ মাসের মধ্যে আসনটিকে মাদকমুক্ত করা হবে, শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে, কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্..
Partilhar no Eidok
মানুষের দোয়া-ভালোবাসায় সুস্থ হয়ে খালেদা জিয়া দেশের হাল ধরবেন: ফজলে হুদা
Foto: arquivo

 বিএনপি মনোনীত নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল বলেছেন, দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ভীষণ প্রয়োজন। মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে বিএনপি ও দেশের হাল ধরবেন।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাকবাংলো মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে মহাদেবপুর উপজেলা ধানের শীষ সমর্থক গোষ্ঠী।

ফজলে হুদা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফলেই নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। দেশের মানুষ আজ বেগম খালেদা জিয়ার পাশে আছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানের শীষ সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডনসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেকেন্দার আলী ও মতিউর রহমান মতি।

এ সময় ফজলে হুদা নির্বাচিত হলে এলাকার উন্নয়নে পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ২–৩ মাসের মধ্যে আসনটিকে মাদকমুক্ত করা হবে, শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে, কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে কৃষিপণ্য কেনা হবে, দুই উপজেলায় শিল্পকারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি, নারীদের ফ্যামিলি কার্ড প্রদান এবং স্বাস্থ্যসেবার মান উন্নত করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে আবু বক্কর সিদ্দিক নান্নু দলীয় শৃঙ্খলা বজায় রেখে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন ফজলে হুদা বাবুল। দোয়া মাহফিলে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না, এসব নিয়ে আমাদের মনোযোগ নেই Política আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না, এসব নিয়ে আমাদের মনোযোগ নেই 8 Views ফজলুর রহমানকে ‘ব্লাডি ইমবেসাইল’ বললেন নাসের রহমান Política ফজলুর রহমানকে ‘ব্লাডি ইমবেসাইল’ বললেন নাসের রহমান 75 Views গোপালগঞ্জে নাশকতা ও পোশাক শিল্পে অস্থিরতা: নেপথ্যে ৯৭ জনের অর্থায়ন Política গোপালগঞ্জে নাশকতা ও পোশাক শিল্পে অস্থিরতা: নেপথ্যে ৯৭ জনের অর্থায়ন 73 Views মানুষের কল্যাণে ব্যয় করা জীবনই মৃত্যুর পর স্মরণীয়: জালাল উদ্দিন রুমির মায়ের জানাজায় এমপি বাবুল Política মানুষের কল্যাণে ব্যয় করা জীবনই মৃত্যুর পর স্মরণীয়: জালাল উদ্দিন রুমির মায়ের জানাজায় এমপি বাবুল 97 Views ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: আইনি জটিলতা ও রাজনৈতিক অস্থিরতার মুখে বাংলাদেশ Política ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: আইনি জটিলতা ও রাজনৈতিক অস্থিরতার মুখে বাংলাদেশ 75 Views কুমিল্লা দক্ষিণ যুবদলের সাংগঠনিক পর্যবেক্ষণে ফরিদগঞ্জের তারেকুর রহমান Política কুমিল্লা দক্ষিণ যুবদলের সাংগঠনিক পর্যবেক্ষণে ফরিদগঞ্জের তারেকুর রহমান 72 Views আওয়ামী লীগের নৈরাজ্য ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর Política আওয়ামী লীগের নৈরাজ্য ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর 75 Views