তফসিল ঘোষণা প্রত্যাখান করে বরগুনায় নিষিদ্ধ ঘোষিত সেচ্ছাসেবক লীগের মশাল মিছিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তফসিল ঘোষণা প্রত্যাখান করে বরগুনায় নিষিদ্ধ ঘোষিত সেচ্ছাসেবক লীগের মশাল মিছিল..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
তফসিল ঘোষণা প্রত্যাখান করে বরগুনায় নিষিদ্ধ ঘোষিত সেচ্ছাসেবক লীগের মশাল মিছিল..
তফসিল ঘোষণা প্রত্যাখান করে বরগুনায় নিষিদ্ধ ঘোষিত সেচ্ছাসেবক লীগের মশাল মিছিল..
ছবি: সংগৃহীত
তফসিল ঘোষণা প্রত্যাখান করে বরগুনায় নিষিদ্ধ ঘোষিত সেচ্ছাসেবক লীগের মশাল মিছিল..
জেলা প্রতিনিধি, বরগুনা।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বরগুনায় কর্মসূচি নিষিদ্ধ ঘোষিত জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে একটি মশাল মিছিল বের করা হয়েছে। প্রকাশিত ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, মিছিলে প্রায় ৮০-৯০ জন অংশগ্রহণ করেন । ৫৭ সেকেন্ডের মিছিলের ভিডিও বৃহস্পতিবার রাত ৯টায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম রাব্বির ফেসবুকে পোস্ট করেন।
মিছিলে কর্মসূচি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নৌকা প্রতীক বিহীন নির্বাচন মানি না-মানবো না বলে স্লোগান দিতে শোনা যায়।
এদিকে একই সময় বরগুনা জেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাবের সমর্থকরা ৩০-৪০ জনের একটি মশাল মিছিলও বের করেন বলে অপর একটি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম জানান, প্রথম মিছিলটি আমতলীতে হয়েছে। দ্বিতীয় মিছিলটি সম্ভবত কোনো গ্রামে অনুষ্ঠিত হয়েছে, তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
Inga kommentarer hittades


News Card Generator