২০১৫ সাল থেকে আমার কথা বলার অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়: তারেক রহমান

Tareque Rahman lamented the sixteen years of 'darkness' and spoke about the 2015 ban on the publication of his statements in the media.
I-share sa Eidok
২০১৫ সাল থেকে আমার কথা বলার অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়: তারেক রহমান
Larawan: kuha mula sa arkibo

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক চাঞ্চল্যকর মন্তব্যে বলেছেন, ২০১৫ সাল থেকে তার কথা বলার মৌলিক অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছিল। বুধবার (১০ ডিসেম্বর) তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, দেশের কোনো গণমাধ্যম, তা পত্রিকা হোক বা সোশ্যাল মিডিয়া, যেন তার কোনো বক্তব্য প্রকাশ না করে—এমন কঠোর নির্দেশনা জারি ছিল। তবুও তিনি এই 'চাপিয়ে দেওয়া নীরবতার' মধ্যেও অধিকার, গণতন্ত্র এবং মানুষের ন্যায্য দাবির পক্ষে লড়াই চালিয়ে গেছেন, কারণ তার মতে, "সত্যের স্পিরিটকে আদেশ দিয়ে থামানো যায় না।"

তারেক রহমান তার স্ট্যাটাসে বিগত ১৬টি বছরকে "কালো মেঘের নিচে চাপা পড়া" সময় হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেন, সেই সময় রাজনৈতিক বিরোধীদের জন্য ছিল নিত্যদিনের বাস্তবতা—মিথ্যা মামলা, নির্যাতন, রাতের বেলা দরজায় কড়া নাড়া, এবং ভয়কে সংস্কৃতি বানিয়ে ফেলা হয়েছিল। তিনি অভিযোগ করেন, বিচারবহির্ভূত হত্যা, গুম, হেফাজতে মৃত্যু ও মিথ্যা মামলার শিকার হওয়া মানুষের মধ্যে বিএনপির নেতা-কর্মীরাই ছিলেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এমনকি ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বিএনপির ঘরেই।

তবে, কেবল বিএনপি নয়; ছাত্র, সাংবাদিক, লেখক ও সাধারণ মানুষসহ সমাজের সকল স্তরের মানুষ এই ভয়ংকর পরিবেশের শিকার হয়েছে। ন্যূনতম মানবাধিকার, যেমন মর্যাদা, নিরাপত্তা ও মত প্রকাশের অধিকার—সবকিছুই ছিল হুমকির মুখে।

তারেক রহমান তার মা, দেশনেত্রী খালেদা জিয়ার প্রশংসা করে বলেন, মিথ্যা মামলা ও কারাবাসের মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে নিঃশেষ করার চেষ্টা করা হলেও তিনি ছিলেন দলের ধৈর্য ও প্রতিরোধের সবচেয়ে বড় প্রতীক। তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, তার পরিবারও ছিল লক্ষ্যবস্তু। তবুও তিনি আশাবাদী, কষ্ট কখনো কখনো মানুষকে আরও মহান করে তোলে, এবং তার মা শিখিয়েছেন—যে অন্যায় তারা সহ্য করেছেন, তা যেন আর কারও জীবনে না আসে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento