‎সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ জব্দ, ৮ জেলে উদ্ধার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

‎সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ জব্দ, ৮ জেলে উদ্ধার..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
‎সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ জব্দ, ৮ জেলে উদ্ধার..
‎সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ জব্দ, ৮ জেলে উদ্ধার..
ছবি: সংগৃহীত
‎মোংলা প্রতিনিধিঃ
‎
‎সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।..

‎বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।
‎তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—সুন্দরবনের শিবসা নদীর ছোট ডাগরা খাল এলাকায় কুখ্যাত জাহাঙ্গীর বাহিনী বেশ কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। সংবাদ পাওয়ার পর বুধবার সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
‎
‎অভিযানকালে জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। একই সঙ্গে জিম্মি থাকা ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
‎
‎উদ্ধার হওয়া জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৭ দিন ধরে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের জিম্মি করে রেখে মুক্তিপণের জন্য নির্যাতন করছিল। উদ্ধারকৃত জেলেদের পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎
‎জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও কোস্ট গার্ড জানায়।
‎
‎লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator