চুরির অপবাদের’ পর ক্ষোভে মা-মেয়েকে হত্যা করে আয়েশা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চুরির অপবাদের’ পর ক্ষোভে মা-মেয়েকে হত্যা করে আয়েশা

Md Sahadat Hossain avatar   
Md Sahadat Hossain
চুরির অপবাদের’ পর ক্ষোভে মা-মেয়েকে হত্যা করে আয়েশা
চুরির অপবাদের’ পর ক্ষোভে মা-মেয়েকে হত্যা করে আয়েশা
ছবি: সংগৃহীত
চুরির অপবাদের’ পর ক্ষোভে মা-মেয়েকে হত্যা করে আয়েশা

হত্যাকাণ্ডের মাত্র চার দিন আগে রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর কাজ নেয় আয়েশা। তার দাবি, এর মধ্যেই চুরির অপবাদ দেওয়া হয় তাকে। এই অপবাদের পর রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে গৃহবধূ লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে সে।

 

হত্যার পর নাফিসার স্কুল ড্রেস পরে আয়েশা পালিয়ে চলে যায় ঝালকাঠি। সেখান থেকে বুধবার (১০ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

 

হত্যাকাণ্ডের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা গেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে আয়েশাকে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, তাকে চুরির অপবাদ দেওয়া হয়েছিল। সেই ক্ষোভে সে মা-মেয়েকে হত্যা করেছে।

হত্যাকাণ্ডে আয়েশা একা জড়িত ছিল নাকি আরও কেউ ছিল অথবা হত্যাকাণ্ডের ঘটনার রহস্য অন্যকিছু কি না, তা-ও যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator