সুন্দরবনের কুখ্যাত ‘রাঙ্গা বাহিনীর’ প্রধান আটক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সুন্দরবনের কুখ্যাত ‘রাঙ্গা বাহিনীর’ প্রধান আটক

Md Sahadat Hossain avatar   
Md Sahadat Hossain
সুন্দরবনের কুখ্যাত ‘রাঙ্গা বাহিনীর’ প্রধান আটক
সুন্দরবনের কুখ্যাত ‘রাঙ্গা বাহিনীর’ প্রধান আটক
ছবি: সংগৃহীত
সুন্দরবনের কুখ্যাত ‘রাঙ্গা বাহিনীর’ প্রধান আটক

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

 

রোববার (২৬ অক্টোবর) সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

 

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে রাঙ্গা বাহিনীর সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে বাহিনীর প্রধানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির নাম নজরুল শেখ (৪৮)। তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় তার নেতৃত্বে সশস্ত্র ডাকাতি করে আসছিল রাঙ্গা বাহিনী।

কোস্টগার্ড কর্মকর্তা আরও জানান, গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবিবি রিসোর্টে চাঁদা দাবির চিঠি পাঠায়। এরপর থেকেই বাহিনীটিকে ধরতে অভিযান চালানো হচ্ছিল। এর আগে ১২ সেপ্টেম্বর রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে অস্ত্রসহ আটক করে কোস্টগার্ড। এ সময় তাদের কাছে জিম্মি থাকা চার জেলেকে মুক্ত করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত নজরুল শেখকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Ingen kommentarer fundet


News Card Generator