যশোরে নয় বছর বয়সী কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, অভিযোগ থানায়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে নয় বছর বয়সী কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, অভিযোগ থানায়..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
যশোরে নয় বছর বয়সী কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, অভিযোগ থানায়..
যশোরে নয় বছর বয়সী কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, অভিযোগ থানায়..
ছবি: সংগৃহীত
যশোরে নয় বছর বয়সী কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, অভিযোগ থানায়

যশোরে নয় বছর বয়সী এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে মর্মে থানায় অভিযোগ দিয়েছেন শিশুটির মা। তার দাবি, শিশুটি নিজের জন্য চকলেট কিনতে গেলে দোকানি মুখ চেপে ধরে তাকে পাশের একটি গোডাউনে নিয়ে ধর্ষণ করেন। 

যশোর কোতোয়ালি থানায় অভিযোগটি দায়ের হওয়ার পর পুলিশ শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। অভিযুক্তকে আটকেও অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
 
অভিযোগ অনুযায়ী ঘটনাটি ঘটেছে গত ৩ ডিসেম্বর যশোর সদর উপজেলার পল্লীতে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে কেউ কেউ বিষয়টি মিমাংসার উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু, তা না হওয়ায় তিনি সোমবার (০৮ ডিসেম্বর) আইনের আশ্রয় নেন।
অভিযোগ দায়েরের পর সোমবার রাত সাড়ে ৭টার দিকে শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

হাসপাতালের গাইনি ওয়ার্ডের চিকিৎসক ইয়াসমিন আক্তার জানান, শিশুটি ওয়ার্ডে ভর্তির পর আলামত সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, অভিযোগ করার পর দোকানিকে আটকের জন্য অভিযান চলছে। 

শিশুটির মেডিকেল প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

No comments found


News Card Generator