মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে অনুদান ৫ কোটি রুপি ছাড়িয়ে গেছে

Donations for the proposed Babri Mosque in Murshidabad, spearheaded by expelled TMC leader Humayun Kabir, have crossed ₹5 crore in cash and gold.
Eidok पर शेयर करें
মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে অনুদান ৫ কোটি রুপি ছাড়িয়ে গেছে
फ़ोटो: संग्रहीत

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের তত্ত্বাবধানে প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পে অভূতপূর্ব আর্থিক সাড়া পড়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অনুদানে মসজিদটির তহবিল ইতিমধ্যেই রেকর্ড অঙ্কে পৌঁছেছে। মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত, নগদ অর্থের পরিমাণ চার কোটি রুপি অতিক্রম করেছে। এছাড়া, বিপুল পরিমাণ সোনা ও অনলাইন অনুদান যুক্ত হওয়ায় অছি পরিষদ ধারণা করছে, মোট অনুদানের অঙ্ক পাঁচ কোটি রুপি ছাড়িয়ে যাবে।

গত শনিবার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের দিনে মুর্শিদাবাদের রেজিনগরে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেই অনুষ্ঠানে অনুদান সংগ্রহের জন্য ১১টি স্টিলের বাক্স রাখা হয়েছিল। প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের দাবি অনুযায়ী, হাজারো মানুষ সেদিন মুক্তহস্তে দান করেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সংগৃহীত অর্থ গোনার জন্য বিশেষ যন্ত্রের সাহায্য নিতে হয়েছে। গত দু'দিন ধরে একটানা গোনার কাজ চললেও তা এখনও সম্পূর্ণ হয়নি। কয়েকটি দানবাক্সের গণনা এখনও বাকি রয়েছে।

দানবাক্সগুলোতে ৫০০ রুপির নোট থেকে শুরু করে খুচরো পর্যন্ত সবই পাওয়া যাচ্ছে। নগদ অর্থ ও গহনার পাশাপাশি বহু মানুষ স্বেচ্ছায় মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনীয় ইট, বালি ও পাথরও দান করছেন। নির্মাণকাজ প্রসঙ্গে হুমায়ুন কবীর জানান, সম্পূর্ণ মসজিদটি তৈরি করতে আনুমানিক তিন বছর সময় লাগবে এবং এই কাজে অর্থের অভাব হবে না। তিনি আরও বলেন, দূর-দূরান্ত থেকে আসা হাজারো ভক্ত উদার হস্তে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন, এমনকি একজন ভক্ত একাই ৮০ কোটি রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এই মসজিদটি বেলডাঙ্গা ও রেজিনগরের সংযোগস্থলে জাতীয় সড়কের পাশে নির্মিত হচ্ছে। নির্মাণকাজ বন্ধ করার জন্য কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হলেও আদালত তাতে কোনো হস্তক্ষেপ না করায় আইনি বাধা দূর হয়েছে। মূল মসজিদটি তিন কাঠা জমির ওপর নির্মিত হবে। এছাড়া মসজিদ চত্বরের ২৫ কাঠা জমিতে একটি হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয় এবং পার্ক তৈরিরও সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

নেত্রকোনার এমকেসিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশ্নফাঁস: বার্ষিক পরীক্ষা স্থগিত धर्म और शिक्षा নেত্রকোনার এমকেসিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশ্নফাঁস: বার্ষিক পরীক্ষা স্থগিত 26 Views প্রতিবন্ধীদের স্বাবলম্বী ও শিক্ষায় এগিয়ে নিতে আশাশুনিতে ব্যতিক্রমী উদ্যোগ धर्म और शिक्षा প্রতিবন্ধীদের স্বাবলম্বী ও শিক্ষায় এগিয়ে নিতে আশাশুনিতে ব্যতিক্রমী উদ্যোগ 65 Views না ফেরার দেশে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন धर्म और शिक्षा না ফেরার দেশে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন 44 Views গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত धर्म और शिक्षा গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত 70 Views মিরসরাইয়ে রাবেয়া খাতুন নূরানী তালীমুল কুরআন এবতেদায়ী মাদরাসায় খতমে কুরআন ও দোয়া মাহফিল धर्म और शिक्षा মিরসরাইয়ে রাবেয়া খাতুন নূরানী তালীমুল কুরআন এবতেদায়ী মাদরাসায় খতমে কুরআন ও দোয়া মাহফিল 41 Views বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী धर्म और शिक्षा বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী 75 Views শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর धर्म और शिक्षा শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর 44 Views