খুলনায় সড়ক রক্ষায় এলজিইডির লোহার বার খুলে ফেলেছে বালি ব্যবসায়ীরা | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় সড়ক রক্ষায় এলজিইডির লোহার বার খুলে ফেলেছে বালি ব্যবসায়ীরা

****
Eidok پر شیئر
খুলনায় সড়ক রক্ষায় এলজিইডির লোহার বার খুলে ফেলেছে বালি ব্যবসায়ীরা
تصویر: ماخوذ
 


খুলনা আড়ংঘাটা থানার রাযেরমহল বাইপাস সড়ক হতে কৈয়াবাজার পর্যন্ত সড়কটি ভারী যানবাহন চলাচল করায় অল্পদিনের মধ্যে নষ্ট হয়ে যায়। গেল বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের একবারেই অযোগ্য হয়ে পড়ে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাত্র কিছুদিন পূর্বে সড়কটিতে কার্পেটিংয়ের কাজ শেষ করে। ভারী যানবাহন চলাচল বন্ধে সড়কটির বাইপাস প্রান্ত ও কৈয়া বাজার প্রান্তে ২০ লাখ টাকা ব্যয়ে দুটি লোহার বার স্থাপন করে। কিন্তু একশ্রেণির দুষ্কৃতিকারী রায়ের মহল বাইপাস প্রান্তের বারটি খুলে ফেলে। এতে সড়কটির স্থায়ীত্ব আবারও ঝুকিতে পড়েছে।
খুলনা এলজিইডি’র সদ্য সংস্কার করা বাইপাস সড়কের রায়ের মহল মোড় থেকে কৈয়া বাজার অভিমুখে ৬ কিলোমিটার সড়কটি দুই উপজেলা ডুমুরিয়া ও বটিয়াঘাটার সীমান্ত রয়েছে। বাইপাস মোড় থেকে রাজবাঁধ কালভার্ট পর্যন্ত ডুমুরিয়া উপজেলার অংশে ৩.৮ কিলোমিটার। সেখান থেকে কৈয়া বাজার পর্যন্ত বটিয়াঘাটা উপজেলার অংশে ২.১ কিলোমিটার।
২০২২-২৩ অর্থ বছরে “ঘুর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন” প্রকল্পের আওতায় মোস্তফার মোড় থেকে ৩.২ কিলোমিটার পর্যন্ত সড়ক নির্মাণে চুক্তি মূল্য ৭ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৮০৬ টাকা। সড়কটি এলজিইডির কাছে হস্তান্তরের পূর্বেই ক্ষতিগ্রস্ত হলে ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কটি সংস্কার করে। সড়কটিতে যাতে ভারী যানবাহন বিশেষ করে ১২ ফুট উচ্চতার ১০ চাকার  মাটি ও বালিবাহি ট্রাক চলতে না পারে এজন্য ২০ লাখ টাকা ব্যয়ে দুই প্রান্তে সাড়ে ৭ ফুট উচ্চতার মজবুত লোহার বার দেয়া হয়। কিন্তু বাইপাস প্রান্তের উপরের বারটি দুষ্কৃতিকারিরা খুলে গায়েব করে দেয়। অপরদিকে কৈয়াবাজার প্রান্তের বারটি রয়েছে। ফলে কৈয়া থেকে কোন ভারী ট্রাক যেতে পারে না। কিন্তু বাইপাস প্রান্ত থেকে প্রতিদিন শতাধিক ট্রাক বালি নিয়ে পূর্ব বিল পাবলা মাদ্রাসার নিকট ফেলে স্থায়ী বালি পার্পিং স্পট তৈরি করেছে। সেখানে বালি ফেলে কয়েক কিলোমিটার পাইপের মাধ্যমে পার্পিং করে অবৈধ প্লট ব্যবসায়ীরা কৃষি জমি ও জলাশয় ভরাট করছে।
ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা জানান, কাপেটিং উঠে বেশ কয়েক জায়গায় গর্তের সৃষ্টি হলে সেটি মেরামত করা হয়েছে। সদ্য মেরামত হওয়া সড়কটি রক্ষায় সড়কের দুপ্রান্তে বার স্থাপন করা হয়। কিন্তু প্লট ব্যবসায়ীরা বাইপাস প্রান্তের বারটি খুলে ফেলেছে। তিনি বলেন, সড়কটি ১৫ টন ওজনের মালবাহি যানবাহনের ভার সহ্য করতে পারে। সেখানে মাটি-বালিবাহি ১০ চাকার ট্রাকে ৫০ থেকে ৬০ টন পন্য পরিবহন করছে। এতে সড়কটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
এলজিইডি খুলনার নির্বাহি প্রকৌশলী মোঃ কামরুল ইসরাম সরদার জানান, আমরা সড়ক রক্ষায় দুই প্রান্তে লোহার বার স্থাপন করেছিলাম কিন্তু প্রভাবশালী জমি ব্যবসায়ীরা সেটি খুলে ফেলেছে। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।
ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস জানান, সড়ক রক্ষায় এলজিইডির পক্ষ থেকে দুই প্রান্তে বার স্থাপন করতে গেলে বাধার সম্মুখিন হই। পরে স্থাপন করা হলেও সেটি আর সেখানে নেই। তিনি বলেন, বালি দিয়ে কৃষি জমি ও জলাশয় ভরাট করা বেআইনী। এসব কাজে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা جرم মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 56 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা جرم কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 62 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার جرم শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 56 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ جرم মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 131 Views রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার جرم রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 63 Views ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ جرم ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 77 Views কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ جرم কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 84 Views