মৌলভীবাজার

৮ ডিসেম্বর:শত্রুমুক্ত মৌলভীবাজারের ইতিহাস

১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মৌলভীবাজারকে শত্রুমুক্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা। দিনটি স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনাসভায় উদযাপিত হয়েছে জেলার গৌরবময় বিজয় দিবস।..
Podijeli na Eidoku
৮ ডিসেম্বর:শত্রুমুক্ত মৌলভীবাজারের ইতিহাস
Foto: arhiva

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারে আজ ৮ ডিসেম্বর পালিত হলো জেলার ঐতিহাসিক বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মৌলভীবাজারকে সম্পূর্ণ শত্রুমুক্ত ঘোষণা করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। মুক্তির পতাকা উড়তে থাকে শহরসহ জেলার সর্বত্র।

 

সোমবার (০৮ ডিসেম্বর) সকালে শহীদ মিনার এবং শাহ মোস্তফা সড়কের গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। সভায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।

 

ঐতিহাসিক সূত্র অনুযায়ী,৪ ডিসেম্বর কমলগঞ্জ উপজেলাকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। ৫ ডিসেম্বর থেকে পুরো জেলায় শুরু হয় মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর জোরালো আক্রমণ। টানা অভিযানে ৫ ও ৬ ডিসেম্বর রাজনগর,শ্রীমঙ্গল,কুলাউড়া ও মুন্সীবাজার এলাকা মুক্ত হয়। এরপর মুক্তিযোদ্ধারা মৌলভীবাজার শহরের দিকে অগ্রসর হন।

 

৬ ডিসেম্বর সন্ধ্যায় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা শহর ঘেরাও করেন। এখানে পাকবাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার থাকায় প্রতিরোধ ছিল তীব্র। জেড ফোর্সের ১৭টি ইউনিটের মধ্যে ১৫টি ইউনিট সরাসরি শহর অভিমুখে আক্রমণ চালায়। তীব্র সংঘর্ষের পর ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করতে সক্ষম হন।

 

তবে শহরের বিভিন্ন স্থানে পেতে রাখা মাইন ও বিস্ফোরক অপসারণে সময় লাগে। এসব ঝুঁকিপূর্ণ বাধা নিষ্ক্রিয় করার কাজ শেষ হওয়ার পর ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজারকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়।

 

ঐতিহাসিক এই দিনটি প্রতি বছরই মৌলভীবাজারে গভীর শ্রদ্ধা,গৌরব ও দেশের প্রতি ভালোবাসা নিয়ে উদযাপিত হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci