অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা ও দক্ষতা বাড়ানো না গেলে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হবে না এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হবে। তিনি আজ (সোমবার, ৮ ডিসেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতির অবস্থা ২০২৫ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি এবং উৎপাদন স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি করা অপরিহার্য। তিনি জানান, প্রধান উপদেষ্টা নিজে এই গুরুতর বিষয়টি নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। তবে হতাশার বিষয় হলো, বন্দরের অদক্ষতার কারণে প্রতিদিন ব্যবসায়ীদের হাজার হাজার ডলার ক্ষতি হলেও সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলো সংস্কার প্রক্রিয়ায় পর্যাপ্ত সমর্থন বা সক্রিয়তা দেখাচ্ছে না।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) আয়োজিত এই সেমিনারে বক্তারা দেশের অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিছুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, এসডিজির মূখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহসান খান এবং পরিকল্পনা সচিব এসএম শাকিল আকতার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শফিকুল আলম দেশের অর্থনীতির একটি গুরুতর সমস্যা চিহ্নিত করে বলেন, বন্দরের দুর্বলতা এখন আর কেবল একটি অবকাঠামোগত সমস্যা নয়, এটি কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির পথে প্রধান বাধা। সরকার অর্থনীতিকে প্রবৃদ্ধির পথে ফেরাতে নিরলস কাজ করলেও বন্দরের অদক্ষতা সেই প্রচেষ্টাকে ম্লান করছে। তিনি ব্যবসায়ীদেরকে জাতীয় স্বার্থে বন্দরের সংস্কারে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
'আই নিউজ বিডি' অ্যাপ
टिप्पणियाँ 0