বগুড়ার শেরপুরে উপজেলা বিএনপির কর্মীসভায় ধানের শীষের বিজয়ে ঐক্যের… | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ার শেরপুরে উপজেলা বিএনপির কর্মীসভায় ধানের শীষের বিজয়ে ঐক্যের আহ্বান

বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার (০৬ ডিসেম্বর) বেলা ১১টায় এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভায় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি ব..
Compartir en Eidok
বগুড়ার শেরপুরে উপজেলা বিএনপির কর্মীসভায় ধানের শীষের বিজয়ে ঐক্যের আহ্বান
Foto: archivo

সভায় প্রধান অতিথির বক্তব্যে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, “এই নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থাকতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে। তাই আসন্ন নির্বাচনে নেতাকর্মীদের সংশ্লিষ্ট প্রতিটি এলাকায় সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মীসভায় অংশগ্রহণ করেন।

সভায় আগত নেতারা আসন্ন জাতীয় নির্বাচনে দলকে সুসংগঠিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Noticias del distrito পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Noticias del distrito ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 60 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Noticias del distrito দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Noticias del distrito চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Noticias del distrito নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Noticias del distrito নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Noticias del distrito লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views