বরগুনায় পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনায় পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
বরগুনায় পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ..
বরগুনায় পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ..
ছবি: সংগৃহীত
বরগুনায় পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন 
জেলা প্রতিনিধি, বরগুনা।। 
বরগুনা জেলায় পুলিশ সদস্যদের তিনদিন মেয়াদী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মহোদয়।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় বরগুনা জেলা পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্টুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি (৪র্থ পর্যায়ের) প্রশিক্ষণ কোর্স (১৬তম ব্যাচ)-এর শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ কোর্সের সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন বরগুনা জেলার সম্মানিত পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম। 
আসন্ন সংসদ নির্বাচনসহ যেকোনো নির্বাচনী প্রক্রিয়ায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, আইনগত জ্ঞান এবং মাঠ পর্যায়ের সক্ষমতা আরো জোরদার করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহীম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীগণ।
 
 
Tidak ada komentar yang ditemukan


News Card Generator