বগুড়া শেরপুরে ২৪ ঘণ্টায় ৩টি মোটরসাইকেল চুরি: আতঙ্কে এলাকাবাসী | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে ২৪ ঘণ্টায় ৩টি মোটরসাইকেল চুরি: আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুরে হঠাৎ করেই বেপরোয়া হয়ে উঠেছে মোটরসাইকেল চোর চক্র। গত ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বি..
Partilhar no Eidok
বগুড়া শেরপুরে ২৪ ঘণ্টায় ৩টি মোটরসাইকেল চুরি: আতঙ্কে এলাকাবাসী
Foto: arquivo
 

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সর্বশেষ শুক্রবার (আজ) সকালে উপজেলার হাটখোলা বাজার এলাকায় চুরির ঘটনাটি ঘটে। গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ মধ্যপাড়া এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে নাজমুল হাসান সকাল ১০টার দিকে তার কালো-লাল রঙের পালসার মোটরসাইকেল নিয়ে বাজারে আসেন। বাজার শেষে ফিরে এসে তিনি দেখেন, যথাস্থানে রাখা মোটরসাইকেলটি নেই।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে ও বিকেলে আরও দুটি চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে খন্দকারপাড়া এলাকায় শাকিল আহমেদ নামের এক ব্যক্তি বাসার সামনে তার কালো রঙের আরটিআর (RTR) মোটরসাইকেল রেখে ভেতরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন গাড়িটি চুরি হয়ে গেছে। 
একই দিন বিকেল ৪টার দিকে খন্দকার টোলা এলাকার মৃত গাজিউর রহমানের ছেলে মোহাইমিনুর রহমান বাসার সিঁড়ির নিচে তার পালসার মোটরসাইকেলটি রেখে বাসায় ওঠেন। বিকেল ৫টার দিকে পুনরায় বের হওয়ার জন্য নিচে নেমে দেখেন তার মোটরসাইকেলটি উধাও।
একের পর এক চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় হওয়ায় এমন ঘটনা ঘটছে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, চুরির ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। চোর চক্রকে ধরতে এবং চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের একাধিক টিম গুরুত্বের সাথে কাজ করছে।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Crime ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Crime ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Crime চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 31 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Crime মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 69 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Crime কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 72 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Crime শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Crime মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 144 Views