মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে বলে মন্তব্য করেছেন। যদিও গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর দখলদার ইসরাইল ৫০০ বারের বেশি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে, যার ফলে প্রায় ৪০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে—তবুও ট্রাম্পের দাবি, 'যুদ্ধবিরতি ভালো চলছে' এবং 'মধ্যপ্রাচ্যে শান্তি চলছে'।
ট্রাম্পের এই মন্তব্যের পরই আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ধাপের চুক্তি এখনো স্বাক্ষরিত না হলেও, এটি কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেকানিজম ঠিক করেছে বলে জানা গেছে। এই মেকানিজমগুলোর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো—দ্বিতীয় ধাপ শুরু হলে গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ নেবে একটি 'টেকনোক্র্যাট সরকার'। এর পাশাপাশি, নিরাপত্তার দায়িত্ব থেকে হামাসকে সরিয়ে সেই দায়িত্বভার গ্রহণ করবে একটি আন্তর্জাতিক বাহিনী।
ট্রাম্প অবশ্য যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলের হামলার ঘটনাটি স্বীকার করেছেন। তিনি বলেন, “আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন। সম্ভবত কিছু মানুষ মারা গেছেন।” তবে তিনি দৃঢ়তার সাথে দাবি করেন, এসব সত্ত্বেও যুদ্ধবিরতি সঠিকভাবে এগোচ্ছে এবং "সাধারণ মানুষ এটি বোঝে না"। তিনি আশ্বস্ত করেন, দ্বিতীয় ধাপের প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে চলছে এবং তা শিগগিরই কার্যকর হবে। তবে, তার এই আশ্বাসের বিপরীতে বাস্তবতা হলো, গত বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায়ও খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের ওপর বিমান ও কামান হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে দখলদার বাহিনী।
'Eye News BD' uygulaması
Yorumlar 0