সেনা কর্মকর্তাদের হ ত্যা পরিকল্পনার বৈঠকে ছিলেন সোহেল তাজ

The PDR inquiry report reveals former State Minister Sohail Taj and Sheikh Selim attended planning meetings to murder army officers.
Поделиться в Eidok
সেনা কর্মকর্তাদের হ ত্যা পরিকল্পনার বৈঠকে ছিলেন সোহেল তাজ
Фото: из открытых источников

পিলখানায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের প্রায় ১১ মাস পর জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের ৩৬০ পৃষ্ঠার মূল প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে গঠিত এই কমিশনের প্রতিবেদনে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের মৃত্যুর ঘটনা নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

প্রতিবেদনের মূল অংশে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে ব্যারিস্টার তাপসের বাসভবনে তৎকালীন বিডিআর সদস্যদের সঙ্গে একাধিক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমদিকে অফিসারদের জিম্মি করার পরিকল্পনা করা হলেও, পরবর্তীকালে তা পরিবর্তন করে সরাসরি হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

তদন্ত কমিশনের তথ্য অনুসারে, ওই ষড়যন্ত্রমূলক বৈঠকে কেবল দেশীয় রাজনৈতিক নেতারাই নন, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমও উপস্থিত ছিলেন। আরও উদ্বেগজনক তথ্য হলো—ভারতের গোয়েন্দা সংস্থার ২৪ জনের একটি দলও সেই বৈঠকে অংশ নেয়। এই বৈঠক থেকেই সেনা কর্মকর্তাদের হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, ব্যারিস্টার তাপসকে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের নিরাপদে পালিয়ে যেতে সহায়তার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত একাধিক বৈঠকে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, লেদার লিটন ও তোরাব আলীর উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৪৪ রাইফেলস ব্যাটালিয়নের সিও কর্নেল শামস এই পরিকল্পনার বিষয়ে অবগত ছিলেন এবং তাপসকে সিদ্ধান্তটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অনুমোদন নেওয়ার দায়িত্ব দেওয়া হয়।

বিডিআর সদস্যদের ‘ডাল-ভাত’ কর্মসূচি নিয়ে ক্ষোভকে ব্যবহার করে বিদ্রোহ সৃষ্টি করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল দেশপ্রেমিক সেনা অফিসারদের নির্মমভাবে হত্যা করা। হত্যাকাণ্ড বাস্তবায়নের জন্য বিডিআর সদস্যদের মধ্যে বিপুল পরিমাণ অর্থ বিতরণ করা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। সংসদ সদস্য গোলাম রেজা তদন্ত কমিশনে সাক্ষ্য দিয়েছেন যে তিনি ২৫ ফেব্রুয়ারি সকালে পিলখানা এলাকায় আলাউদ্দিন নাসিম, সাবেক এমপি মোর্শেদ, শেখ সেলিম এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তাকে দেখেছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

দোহার-নবাবগঞ্জে অপতৎপরতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: আবু আশফাক Политика দোহার-নবাবগঞ্জে অপতৎপরতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: আবু আশফাক 26 Views শ্রীপুরে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আক্তারুল আমল মাষ্টারের বিশাল বিক্ষোভ মিছিল Политика শ্রীপুরে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আক্তারুল আমল মাষ্টারের বিশাল বিক্ষোভ মিছিল 59 Views ছাত্রদলের 'ভাইয়ার গ্রুপ' সংস্কৃতি: বিএনপিতে নেতৃত্ব ও প্রভাব বলয়ের দীর্ঘস্থায়ী ধারা Политика ছাত্রদলের 'ভাইয়ার গ্রুপ' সংস্কৃতি: বিএনপিতে নেতৃত্ব ও প্রভাব বলয়ের দীর্ঘস্থায়ী ধারা 24 Views কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক Политика কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক 38 Views ভাঙ্গায় রাজু হত্যা মামলার আসামি রায়হান জামিল, অভিযোগ রাজনৈতিক হয়রানির Политика ভাঙ্গায় রাজু হত্যা মামলার আসামি রায়হান জামিল, অভিযোগ রাজনৈতিক হয়রানির 43 Views গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সফিকুল ইসলাম ভূঁইয়া: “অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়াতে চাই” Политика গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সফিকুল ইসলাম ভূঁইয়া: “অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়াতে চাই” 82 Views ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে নজরদারিতে রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: সালাহউদ্দিন আহমদ Политика ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে নজরদারিতে রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: সালাহউদ্দিন আহমদ 19 Views