যশোর চৌগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোর চৌগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
যশোর চৌগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল..
যশোর চৌগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল..
ছবি: সংগৃহীত
যশোর চৌগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল..

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে প্রেসক্লাব মোড়ে চৌগাছা উপজেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।

এ সময় উপস্থিত ছিলেন,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) সংসদীয় আসনের মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি,যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খাঁন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, চৌগাছা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ,চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান,বিএনপির সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মী, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

এ সময় তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Geen reacties gevonden


News Card Generator