বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতা হামিদুর রহমানের দোয়া.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতা হামিদুর রহমানের দোয়া..

Nahid Hasan avatar   
Nahid Hasan
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতা হামিদুর রহমানের দোয়া..
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতা হামিদুর রহমানের দোয়া..
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু। এ উপলক্ষে তিনি দেশবাসীসহ মাধবপুর উপজেলার সকল নাগরিকের কাছে দোয়া প্রার্থনা করেন।

বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে দলীয় নির্দেশে শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মাধবপুর পৌর বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদুর নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—প্রচার সম্পাদক ফজলুর রহমান বুলেট, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, আদাঐর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মিয়া প্রমুখ।

লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলের চলমান রাজনৈতিক অবস্থান, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আহ্বান এবং আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া হয়।

কর্মসূচি শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ জানান, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং দলের কার্যক্রম আরও গতিশীল করতে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

نظری یافت نشد


News Card Generator