বোয়ালমারীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ স্থগিত | আই নিউজ বিডি

বোয়ালমারীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ স্থগিত

News Desk  avatar   
News Desk
বোয়ালমারীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ স্থগিত
বোয়ালমারীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ স্থগিত
ছবি: সংগৃহীত
মো. ইমরান মোল্যা, ফরিদপুর:

ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে অনুষ্ঠিতব্য শুক্রবার (২৮ নভেম্বর) এর প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। 

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান লিপন মিয়া নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

 

সংবাদ সম্মেলনে বোয়ালমারী উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান লিপন মিয়া বলেন, গত ৭ই নভেম্বর জাতীয় সংহতি দিবসে খন্দকার নাছিরুল ইসলাম তার ভাড়া করা সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে নির্মমভাবে কুপিয়ে মারাত্মক অসুস্থ করে এবং বিএনপির কার্যালয়ে হামলা করে ২০ এর অধিক মোটরসাইকেল পুড়িয়ে দেয় ও কার্যালয় ভাঙচুর করে।

 

তিনি আরও বলেন, এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার (২৮ নভেম্বর) প্রতিবাদ সভার প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের কর্মসূচির কথা জানতে পেরে খন্দকার নাছির বাহিনী একই স্থানে পাল্টা কর্মসূচি দেয়। একই স্থানে ২টি কর্মসূচি অত্যন্ত সাংঘর্ষিক। তাই এলাকাবাসীর নিরাপত্তা ও জান মালের কথা চিন্তা করে ও দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আগামীকাল (২৮ নভেম্বর) আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করা হল। পরবর্তীতে সুবিধা মতো সময়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

Nenhum comentário encontrado


News Card Generator