বরগুনায় বিএনপির সাবেক সেক্রেটারী হালিম এর বহিস্কারাদেশ প্রত্যাহারের… | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় বিএনপির সাবেক সেক্রেটারী হালিম এর বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি

বরগুনায় বিএনপির সাবেক সেক্রেটারী হালিম এর বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি
分享到 Eidok
বরগুনায় বিএনপির সাবেক সেক্রেটারী হালিম এর বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি
图片:来源收集

জেলা প্রতিনিধি , বরগুনা।।
বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল হালিম বরগুনার রাজনৈতিক অঙ্গনে জনপ্রিয় সাহসী প্রতিবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব। সাবেক এই নেতা এখনোও দলের তৃণমূল নেতাকর্মীদের ভরসা ও আশ্রয়স্থল। মানবিক এই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছে দলের নেতাকর্মীরা। তাদের দাবি, দলের দুঃসময়ে সাহসী নেতৃত্ব, আইনি সহায়তা ও আর্থিক সহযোগিতায় পাশে ছিলেন তিনি। তাই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয় বিএনপি নেতা এডভোকেট আঃ হালিমের বহিস্কারাদেশ প্রত্যাহার হলে বরগুনায় বিএনপি মনোনীত প্রার্থীর জয়ে সকলের অংশগ্রহণ শতভাগ নিশ্চিত হবে, তৃণমূল নেতাকর্মীদের দাবি।
বিগত পতিত সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বরগুনায় আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতাকর্মীদের নিয়ে রাজপথে লড়াই করেছেন আ্যডভোকেট আব্দুল হালিম। বরগুনা সদর উপজেলা বিএনপি’র সভাপতি থেকে তৃণমূল পর্যায় বিএনপির শেকড় গেথে তৈরী করেছেন হাজার হাজার নেতা কর্মী। ঢাকার রাজপথে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন  করতে গিয়ে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন তিনি। বরগুনায় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে বহুবার পুলিশের হামলার শিকার হয়েছেন। একাধিক মামলার প্রধান আসামি হয়েছেন, বহুবার কারাবরণ করেছেন এই সাহসী নেতা এডভোকেট আব্দুল হালিম।
বরগুনা জেলা বিএনপির একাধিক নেতা ও তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির মনোনয়ন নিয়ে বরগুনা সদর উপজেলা পরিষদ নির্বাচন ও বরগুনা পৌরসভার মেয়র নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যাপক কারচুপি করে তার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয় হয়েছে। তারা আরও জানান, বরগুনা জেলা বিএনপির কমিটি না থাকায় তৃনমূল পর্যায়ে নেতাকর্মীদের ওপর যখন আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন করা হচ্ছিল তখন তাদের থেকে রক্ষা করতে সাধারণ জণগণ ও ভোটারদের দাবির মুখে তিনি ২০২৪ সালে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হন। এজন্য তাকে দল তার সকল পদ স্থগিত করে বহিষ্কার করা হয়।
তৃণমূল নেতাকর্মীরে ভাষ্য মতে, এডভোকেট আব্দুল হালিম ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রামে জেল-জুলুম, নির্যাতন, গ্রেপ্তার, মামলা-হামলার শিকার হয়েছেন। তার নেতৃত্বে হাজার হাজার তৃণমূল নেতাকর্মীরা রাজপথে থেকে বিভিন্ন সময়ে সরকারবিরোধী আন্দোলন সচল রেখেছিলেন। বারবার কারাবরণ করেও তিনি কখনো আপস করেননি। অনেক সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, আহতকর্মীরে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন, জেলহাজতে থাকা পরিবারগুলোকে আইনি সহায়তা করেছেন। এ কারণেই তৃণমূল নেতাকর্মীদের কাছে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বেশি।
এছাড়াও দলীয় আনুগত্য এবং জিয়া পরিবারের প্রতি তার অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা, বিরামহীনভাবে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের খোঁজ-খবর নেওয়ার যে মানসিকতা তা জিয়া পরিবারের মানবিক রাজনীতির মতোই উজ্জ্বল। প্রতিহিংসামুক্ত রাজনৈতিক সংস্কৃতির উজ্জ্বল দৃষ্টান্তের কারণে সাধারণ মানুষ ও বিরোধী মতের মানুষও তার প্রতি সন্তুষ্ট। তাই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের প্রাণভোমরা জনপ্রিয় ও মানবিক বিএনপি নেতা এডভোকেট আঃ হালিমের বহিস্কারাদেশ প্রত্যাহার চান জেলা বিএনপি ও তৃণমূল নেতাকর্মীরা।
এ বিষয়ে মিয়া বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বরগুনা সদর উপজেলা বিএনপির সভাপতি আ্যডভোকেট আঃ হালিম বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে তৃণমূলে গিয়ে কাজ করেছি আবার সামনে দাড়িয়ে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। ঢাকায় পুলিশের হামলার শিকার হয়েছি, গ্রেপ্তার হয়ে কেন্দ্রীয় কারাগারে জেল খেটেছি। বরগুনা বহু মামলার আসামী হয়েছি। বহুবার জেলও খেটেছি। দলের সিদ্ধান্তে নির্বাচনে অংশগ্রহণ করেছি। দলের বিরুদ্ধে সিদ্ধান্ত অমান্য করে স্হানীয় পরিষদ নির্বাচনে করায় আমার প্রাথমিক সদস্য পদ বাতিল করেছিল। তার বিপরীতে সদস্য পদ ফিরে পেতে দলের কাছে আবেদন করেছি।

 

注释 0

没有找到评论

相关文章

চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 区域新闻 চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 12 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 区域新闻 নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 23 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 区域新闻 নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 12 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 区域新闻 লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 13 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 区域新闻 ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 59 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 区域新闻  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 39 Views কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 区域新闻 কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 56 Views