বরগুনায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান, মামলা ও জরিমানা আদায় | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান, মামলা ও জরিমানা আদায়

বরগুনায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান, মামলা ও জরিমানা আদায়
Поделиться в Eidok
বরগুনায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান, মামলা ও জরিমানা আদায়
Фото: из открытых источников
জেলা প্রতিনিধি, বরগুনা।। 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বরগুনা সদরে পৌর শহরের টাউন হল সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট আবু মোহাম্মদ তারেক আদনান, (এস,বিএন) পি নং ৩৬৬৯ এর নেতৃত্বে নৌবাহিনীর ৯ সদস্যের একটি সেকশন এবং বরগুনা ট্রাফিক পুলিশের ৩জন সদস্য অংশগ্রহণ করেন।
চেকপোস্ট অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ সড়কে আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযানকালে মোট ৪৬টি মোটরসাইকেল, ২টি প্রাইভেটকার, ১টি মিনি ট্রাক ও ৫টি অটো রিক্সায় তল্লাশি করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৯টি মামলা করা হয়। বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের হেলমেট না থাকার কারনে ট্রাফিক সড়ক আইনে মামলা দায়ের করা হয় এবং মোট ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের যৌথ অভিযান এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করবে এবং জনগণের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি করবে।
অভিযান শেষে লেফটেন্যান্ট আবু মো: তারেক জানান, নৌবাহিনী ও পুলিশের এই সমন্বিত উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সড়কে চালকদের সচেতনতা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করা। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Районные новости চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 10 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Районные новости নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 23 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Районные новости নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 12 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Районные новости লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 13 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Районные новости ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 59 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Районные новости  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 39 Views কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ Районные новости কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 54 Views