গুরুতর অসুস্থতা: খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর

Khaleda Zia has been shifted to CCU at Evercare Hospital due to a decline in her health.
Condividi su Eidok
গুরুতর অসুস্থতা: খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর
Foto: archivio

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মাল্টিপল জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সী এই নেত্রীর চিকিৎসা তদারকিতে নিয়োজিত দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দলের একটি সূত্র জানিয়েছে, রোববার (২৩ নভেম্বর) রাতে হাসপাতালে ভর্তির পর কেবিনে তার চিকিৎসা চলছিল। তবে সাম্প্রতিক শারীরিক জটিলতা বিবেচনা করে মেডিকেল বোর্ড তাকে তাৎক্ষণিকভাবে সিসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। বোর্ড এখন সার্বক্ষণিক তার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এদিন দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে যান। সেখানে তিনি মেডিকেল বোর্ডের সাথে বিস্তারিত আলোচনা করেন এবং চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

অধ্যাপক ডা. জাহিদ হোসেন দেশবাসীর কাছে খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তিনি জানান, দেশের বাইরে থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সতর্কতার সাথে চিকিৎসা চলছে।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন বিএনপি প্রধান। গত জানুয়ারি মাসে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন এবং ১১৭ দিন চিকিৎসার পর মে মাসে দেশে ফেরেন।

শারীরিক জটিলতার কারণে কিছুদিন পরপরই তাকে হাসপাতালে নিতে হচ্ছে। তবে বুধবারও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে দলীয় পক্ষ থেকে জানানো হয়েছিল। সিসিইউতে স্থানান্তরের এই খবর তার সমর্থকদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার নিবিড় পর্যবেক্ষণ চলছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান Politica সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান 34 Views পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন Politica পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন 28 Views গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী Politica গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী 30 Views ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ স্পিকারের, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার Politica ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ স্পিকারের, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার 36 Views তৃণমূল পুনর্গঠন ও নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন: নতুন দায়িত্বে পাঁচ শীর্ষ নেতা Politica তৃণমূল পুনর্গঠন ও নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন: নতুন দায়িত্বে পাঁচ শীর্ষ নেতা 41 Views কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই Politica কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই 96 Views বহিষ্কারাদেশ প্রত্যাহার,স্বপদে ফিরলেন মহিউদ্দিন ঝাড়ু Politica বহিষ্কারাদেশ প্রত্যাহার,স্বপদে ফিরলেন মহিউদ্দিন ঝাড়ু 62 Views