যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজসহ জাল টাকা জব্দ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজসহ জাল টাকা জব্দ

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজসহ জাল টাকা জব্দ
যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজসহ জাল টাকা জব্দ
ছবি: সংগৃহীত
মোংলা প্রতিনিধিঃ

কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বাগেরহাটের শরণখোলা থেকে দেশীয় অস্ত্র, তাজা কার্তুজ এবং জাল টাকা জব্দ করা হয়েছে।..

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ নভেম্বর) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন শরণখোলা ও পুলিশের সমন্বয়ে রায়েন্দা বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪৩ হাজার টাকার জাল নোট এবং ৪টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মুনতাসির ইবনে মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা আলামতগুলোর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।

 

Hiçbir yorum bulunamadı


News Card Generator